নারীদের বিশ্বকাপ বাছাইয়ে করোনার হানা
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে পড়লো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাব। যে কারণে শনিবার হারারেতে হতে যাওয়া শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। তবে থাইল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র ও পাকিস্তান বনাম জিম্বাবুয়ে ম্যাচটি চলছে যথাসময় থেকেই।
শুধু শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাতিল নয়, পুরো বিশ্বকাপ বাছাইপর্ব নিয়েই একপ্রকার অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। বাছাইয়ের স্বাগতিক দেশ জিম্বাবুয়েসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে করোনার নতুন ধরনের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এ পরিস্থিতির উদ্ভব ঘটেছে।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘আমাদের ম্যাচ বাতিল করা হয়েছে। সম্ভব করোনা পরিস্থিতির কারণে। সব দল এখন জিম্বাবুয়েতেই রয়েছে। তবে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি। আমরা তাদের নির্দেশনার অপেক্ষায় আছি।’
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগেই গত মঙ্গলবার শ্রীলঙ্কা দলের তিনজন করোনা পজিটিভ শনাক্ত হন। সেদিন তাদের ম্যাচ ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। তিনজন করোনায় আক্রান্ত হলেও, সেদিন ঠিকই মাঠে গড়িয়েছিল ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ৩৪ রানে জিতেছিল শ্রীলঙ্কা।
কিন্তু গত দুই-তিন দিনে জিম্বাবুয়ে ও আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় পৌঁছে গেছে। করোনার নতুন ওমিক্রনকে এরই মধ্যে চিন্তার কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যা সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় ধরা পড়েছে।
ওমিক্রন ধরা পড়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সবধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র। এমনকি খোদ শ্রীলঙ্কায়ও জিম্বাবুয়েসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের ছয়টি দেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে প্রথম দুই ম্যাচে তারা হারায় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে। তবে সবশেষ ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরেছে বৃষ্টি আইনে। সোমবার স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলার কথা বাংলাদেশের নারীদের।
তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে বাছাইয়ের সুপার সিক্স খেলা একপ্রকার নিশ্চিত নিগার সুলতানা জ্যোতির দলের। কিন্তু এখন করোনার কারণে টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হলে সেটি বাংলাদেশসহ সব দলের জন্যই হবে প্রচণ্ড হতাশাজনক।
(ওএস/এসপি/নভেম্বর ২৭, ২০২১)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








