গেইলকে ‘শেষ ম্যাচ’ খেলার সুযোগ দেবে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক : ধারণা করা হচ্ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার ক্রিস গেইল। কিন্তু বিশ্বকাপে ক্যারিবীয়দের শেষ ম্যাচের পর তিনি জানান, এখনই অবসর নিচ্ছেন না তিনি। বরং ঘরের মাঠে একটি ম্যাচ খেলে অবসর নিতে চান।
দ্য ইউনিভার্স বসের এই ইচ্ছে পূরণের কথাই ভাবছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। গেইলের নিজের ঘরের মাঠে জ্যামাইকার সাবিনা পার্কে বিদায়ী ম্যাচ আয়োজন করতে পারে দেশটির ক্রিকেট বোর্ড। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আদৌ সাবিনা পার্কে শেষ ম্যাচ খেলবেন কি না গেইল।
ক্যারিবীয় বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কেরিট জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘আমরাও (গেইলকে শেষ ম্যাচ) দিতে পছন্দ করবো। তবে এটা এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সূচি কিংবা ফরম্যাটের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।’
এর আগে বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছিলেন, ‘জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমরা সাবিনা পার্কে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবো। আশা করছি, তখন যদি দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাহলে সেটি গেইলকে তার ঘরের মাঠ থেকে বিদায় জানানোর দারুণ একটি উপলক্ষ্য হবে।’
তবে প্রধান নির্বাহীর এই মন্তব্যে পুরোপুরি সমর্থন দেননি স্কেরিট। তিনি জানিয়েছেন, এখনও আয়ারল্যান্ড সিরিজ নিয়ে কিছুই চূড়ান্ত হয়নি। বরং সংবাদমাধ্যমে জনি গ্রেভের মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তাই আপাতত অপেক্ষাই করতে হচ্ছে গেইলের বিদায়ী ম্যাচের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানার জন্য।
(ওএস/এসপি/নভেম্বর ২৮, ২০২১)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








