E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কোয়ার্টার ফাইনালে এক পা সাইফের

২০২১ ডিসেম্বর ০৩ ১৫:৫৫:৩৯
কোয়ার্টার ফাইনালে এক পা সাইফের

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে স্বাধীনতা কাপ শুরু করেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় ম্যাচে তারা হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে জিতে ৬ পয়েন্ট নিয়ে এক পা দিয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালে।

৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর বেশ ফুরফুরে মেজাজে ছিলেন সাইফের আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। কিন্তু শেষ দিকে মুক্তিযোদ্ধা প্রচন্ড চাপ সৃষ্টি করে দটি গোল আদায় করে নেয়। শেষ পর্যন্ত ক্রুসিয়ানির দলকে ৩-২ গোলের জয় নিয়ে কোনমতে মাঠ ছাড়তে হয়।

১৭ মিনিটে তরুণ ফয়সাল আহমেদ ফাহিম বাম দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে কাঁপিয়ে দেন মুক্তিযোদ্ধার জাল। ৪১ মিনিটে নাসিরুল ও ৮১ মিনিটে সাজ্জাদ গোল করলে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল সাইফ।

শেষ তিন মিনিটে ৩ গোল করে ম্যাচ জমিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধা। ৮৭ মিনিটে ও ইনজুরি সময়ে মিসওয়া গোল করে কাঁপন ধরিয়েছিলেন সাইফ শিবিরে। ম্যাচে আর ফিরতে পারেনি তারা। দ্বিতীয় ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test