E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লিডসকে ৭-০ গোলে উড়িয়ে দিল ম্যানসিটি

২০২১ ডিসেম্বর ১৫ ১২:১৩:৫২
লিডসকে ৭-০ গোলে উড়িয়ে দিল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লড়াইটা লড়াই ছাপিয়ে হয়েছিল গুরু বনাম শিষ্যের। মার্সেলো বিয়েলসার কাছ থেকে বহু পরামর্শ নিয়ে কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ করা পেপ গার্দিওলা নেমেছিলেন গুরুর বিপক্ষে। তবে ম্যাচে শিষ্যের কাছে মাথা নত করলেন বিয়েলসা। লিডস ইউনাইটেডকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।

বুধবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিডসকে আতিথেয়তা জানা ম্যানসিটি।

সিটিজেনদের হয়ে ম্যাচের ৩২ ও ৬২ মিনিটে জোড়া গোল করেন কেভিন ডি ব্রুইনা। এর আগে খেলার অষ্টম মিনিটে ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জ্যাক গ্রিলিশ।

বিরতির পর ৪৯তম মিনিটে রিয়াদ মাহরেজ গোল করেন। জেন স্টোনস ৭৪তম মিনিটে আরও একটি গোল জমা করেন। আর ৭৮তম মিনিটে গোল করে লিডসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নাথান আকে।

লিগে ১৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে সিটি। এক ম্যাচ কম খেলে লিভারপুলের পয়েন্ট ৩৭, তারা আছে দ্বিতীয় স্থানে।

(ওএস/এএস/ডিসেম্বর ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test