বিশ্বকাপের দ্বিতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ, দেখুন পূর্ণাঙ্গ সূচি
স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ৪ মার্চ থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ দল। ডানেডিনে টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
বুধবার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। তাউরাঙ্গার বে ওভালে উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আসরের দুই সেমিফাইনাল হবে ৩০ ও ৩১ মার্চ। পরে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ৩ এপ্রিল হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।
আট দলের অংশগ্রহণে হতে যাওয়া বিশ্বকাপে সবমিলিয়ে ম্যাচ হবে ৩১টি। প্রথম রাউন্ডে লিগ ফরম্যাটে সব দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। প্রথম রাউন্ডে হওয়া ২৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট। যেমনটা দেখা গিয়েছিল ২০১৯ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে।
অর্থাৎ বিশ্বকাপে অন্তত সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেখানে সেরা চারে থাকতে পারলে মিলবে সেমির টিকিট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ মার্চ ওয়েলিংটনে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের নারী দল। বাংলাদেশের সাত ম্যাচ হবে ডানেডিন, হ্যামিল্টন, তাউরাঙ্গা ও ওয়েলিংটনে।

২০১৭ থেকে ২০২০ পর্যন্ত হওয়া আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। স্বাগতিক হিসেবে খেলছে নিউজিল্যান্ড। এছাড়া ওয়ানডে র্যাংকিংয়ের ভিত্তিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
নারী বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
৫ মার্চ - বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ডানেডিন
৭ মার্চ - বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ডানেডিন
১৪ মার্চ - বাংলাদেশ বনাম পাকিস্তান, হ্যামিল্টন
১৮ মার্চ- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, তাউরাঙ্গা
২২ মার্চ - বাংলাদেশ বনাম ভারত, হ্যামিল্টন
২৫ মার্চ - বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, ওয়েলিংটন
২৭ মার্চ - বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ওয়েলিংটন
(ওএস/এসপি/ডিসেম্বর ১৫, ২০২১)
পাঠকের মতামত:
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- পাকাপাকি
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








