E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ক্যারিবীয় দলে আরও ৫ জনের করোনা, শঙ্কায় পাকিস্তান সিরিজ

২০২১ ডিসেম্বর ১৬ ১৭:০৫:৩৭
ক্যারিবীয় দলে আরও ৫ জনের করোনা, শঙ্কায় পাকিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে পরপর দুইটি হোম সিরিজ স্থগিত হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বকাপের পর বাংলাদেশ সফর শেষে এবার ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানিয়েছে তারা। কিন্তু সেখানে আবার হানা দিয়েছে করোনাভাইরাস।

যে কারণে দুই টি-টোয়েন্টি খেলার পর বাকি চার ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পাকিস্তানের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ২০ জনের বহর নিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দুই দফায় করোনা আক্রান্ত হয়ে তাদের স্কোয়াডে খেলোয়াড় বাকি রয়েছে মাত্র ১৪ জন। যেখানে বিশেষ ব্যাটার শুধু চার জন।

গত বৃহস্পতিবার পাকিস্তানে যাওয়ার দিনই করোনায় আক্রান্ত হন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার শেলডন কটরেল, রস্টোন চেজ ও কাইল মায়ার্স। সপ্তাহঘুরে আরেক বৃহস্পতিবারে এলো নতুন করে আরও পাঁচ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর। যার ফলে বাকি ম্যাচগুলো ১৪ জনের স্কোয়াড নিয়ে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া পাঁচ জন হলেন উইকেটরক্ষক ব্যাটার শাই হোপ, বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও অলরাউন্ডার জাস্টিন গ্রিভস এবং সহকারী কোচ রডি ইস্টউইক ও দলের ফিজিশিয়ান ডা. অক্ষয় মানসিং। ক্যারিবীয় বোর্ড নিশ্চিত করেছে, আগামী দশ দিন আইসোলেশনে থাকবেন এ পাঁচ জন।

এছাড়া স্কোয়াডের বাকি সদস্যের আবার করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় সবার নেগেটিভ আসার শর্তে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ও পরে তিন ওয়ানডে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্যারিবিয়ান ও পাকিস্তানি ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় হওয়ার কথা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test