ক্রিকেটাররা অস্বস্তিতে, তবু সফর বাতিলের সুযোগ নেই : পাপন
স্টাফ রিপোর্টার : গুঞ্জন শোনা যাচ্ছিল করোনাভাইরাসজনিত কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করে দেশে ফিরে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। সেটির কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে নিউজিল্যান্ডে গিয়ে যে ক্রিকেটাররা স্বস্তিতে নেই সেই বিষয়টিও জানিয়েছেন বিসিবি সভাপতি। আগামী মঙ্গলবার পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকতে হবে ক্রিকেটারদের। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানাবে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন বলেছেন বিসিবি সভাপতি। শনিবার ক্রিকেট বোর্ডের জরুরি সভার পর সংবাদমাধ্যমে এসব কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
তিনি বলেছেন, 'গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে তারা। এটি শেষ করে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা আছে। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।'
বিসিবি সভাপতি আরও যোগ করেন, 'আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দেওয়া যায় কি না, দেশে ফিরে আসা যায় কি না। আসলে এটার কোনো সূযোগ নেই, আমাদের জানামতে কোনো সুযোগই নেই।'
তবে একটি সম্ভাবনার পথ খোলা আছে বলে জানিয়েছেন পাপন। বর্তমানে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন বাড়ানো হয়েছে ২১ তারিখ পর্যন্ত। এরপর যদি আরও বাড়তি কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়, সেক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি।
পাপনের ভাষ্য, 'যদি ২১ তারিখের পর আরও বাড়ানো হয় (কোয়ারেন্টাইন), তাহলে আমরা ওদের (নিউজিল্যান্ড) বোর্ডের সঙ্গে আলোচনায় বসবো যে কী করা যায়। বাংলাদেশ সিরিজের এক সপ্তাহ পরই ওদের ওখানে অস্ট্রেলিয়া যাচ্ছে। তাই ওদের হাতেও সময় নেই। তাই দুই-চারদিন হয়তো (সফরের সূচি) এদিক-ওদিক করা যেতে পারে। এখন পর্যন্ত এটিই হচ্ছে অবস্থা।'
এক্ষেত্রে সমস্যা আরও আছে। বাংলাদেশ দলের ফ্লাইটে থাকা এক সহযাত্রীর শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া যাওয়ার কারণে, এ বিষয়টি পুরোপুরি তদারকি করছে নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয়। যে কারণে কিউইদের ক্রিকেট বোর্ডের হাতেও সবকিছু নেই বলে জানালেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, 'পুরো বিষয়টা কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের হাতে না। এটা দেখছে ওদের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ওরা যতটা সম্ভব আমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। আমরা এটিকে এপ্রিশিয়েট করি।'
(ওএস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২১)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








