E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্তদের জন্য নিলামে রোনালদোর জার্সি

২০২১ ডিসেম্বর ২১ ১৭:২২:১৮
অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্তদের জন্য নিলামে রোনালদোর জার্সি

স্পোর্টস ডেস্ক : স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জে ঘটে গেছেন ভয়াবহ এক অগ্ন্যুৎপাত। যাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের পাশে দাঁড়াতে দারুণ এক উদ্যোগ নিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

সেসব ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে ফান্ড জমা করার জন্য নিজের জার্সি নিলামে তুলছেন সিআরসেভেন। পর্তুগাল জাতীয় দলের একটি জার্সিতে অটোগ্রাফ করে সেটিকে নিলামের জন্য দিয়েছেন রোনালদো।

অটোগ্রাফ সম্বলিত জার্সির পাশাপাশি সকল ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রোনালদো লিখেছেন, ‘কোনো অগ্ন্যুৎপাতের শক্তি নেই যে লা পালমাকে হারিয়ে দেবে। এ সুন্দর দ্বীপের জন্য আমার পূর্ণ ভালোবাসা।’

রোনালদোর এ জার্সির নিলাম শুরু হবে আগামী শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে।

(ওএস/এসপি/ডিসেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test