E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাতিজার কীর্তিতে বাহবা দিলেন শোয়েব মালিক

২০২১ ডিসেম্বর ২১ ১৮:১৮:৩৬
ভাতিজার কীর্তিতে বাহবা দিলেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক : সোমবার ইতিহাসের পাতায় উঠে গেছে শোয়েব মালিকের ভাতিজা মোহাম্মদ হুরাইরার নাম। পাকিস্তানের দ্বিতীয় সর্বকনিষ্ঠ এবং সবমিলিয়ে অষ্টম সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৯ বছর বয়সী এ ডানহাতি ওপেনার।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের ভাই তারিক মালিকের ছেলে হুরাইরা। নিজের ভাইপোর এমন কীর্তিতে ভীষণ খুশি অভিজ্ঞ অলরাউন্ডার মালিক। ইতিহাসগড়া ইনিংসে ৩৪৩ বল খেলে ৪০ চার ও ৪ ছয়ের মারে ৩১১ রান করেছেন হুরাইরা।

ভাতিজার কীর্তিতে বাহবা দেওয়ার পরবর্তী করণীয় সম্পর্কেও মনে করিয়ে দিয়েছেন মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করায় তোমাকে (হুরাইরা) নিয়ে আমি অনেক গর্বিত।’

মালিক আরও লিখেছেন, ‘তোমাকে আরও অনেকদূর যেতে হবে। কঠোর পরিশ্রম করতে থাকো এবং একইভাবে এগিয়ে যাও। অনেক শুভকামনা।’

পাকিস্তানের ব্যাটারদের মধ্যে হুরাইরার চেয়ে কম বয়সে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রয়েছে শুধুমাত্র জাভেদ মিঁয়াদাদের। ১৯৭৫ সালে ১৭ বছর ৩১০ দিন বয়সে এ কীর্তি করে দেখান তিনি।

সবমিলিয়ে পাকিস্তানের মাটিতে ২৩তম ট্রিপল সেঞ্চুরি করেছেন হুরাইরা। যা তাকে পাকিস্তানের ১৮তম ট্রিপল সেঞ্চুরিয়ানের খেতাব এনে দিয়েছে।

নিজের অভিষেক মৌসুমেই রানের ফোয়ারা ছুটছে হুরাইরার ব্যাটে। নর্দার্ন পাকিস্তানের হয়ে কায়েদ-এ-আজম ট্রফির এবারের আসরে ১৬ ইনিংসে তিন সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫৮.৫৩ গড়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৮৭৮ রান করেছেন তিনি।

(ওএস/এসপি/ডিসেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test