‘শেষ সময়ে বাজে উদাহরণ তৈরি করছে রোনালদো’
স্পোর্টস ডেস্ক : টানা ছয় ম্যাচ ধরে গোল না পাওয়ায় এমনিতে অঘোষিত এক চাপে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো। এর সঙ্গে এবার যোগ হলো দলের সাবেক খেলোয়াড় পল ইন্সের তীক্ষ্ণ সমালোচনা। বাকি দলের জন্য বাজে উদাহরণ তৈরি করছেন রোনালদো, এমন অভিযোগ ইন্সের।
চলতি মৌসুমের শুরুতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ যুবরাজ রোনালদো। প্রায় এক যুগের বেশি সময় পর নিজের পুরোনো ক্লাবে ফিরে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছিলেন তিনি। যার প্রতিদানও দিচ্ছিলেন একের পর এক উজ্জ্বল পারফরম্যান্সে।
কিন্তু ২০২২ সালের শুরু থেকেই যেনো নিজেকে হারিয়ে খুঁজছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এ তারকা ফুটবলার। সবশেষ ছয় ম্যাচে গোলের দেখা পাননি। এছাড়া নিজের রাগ-হতাশাও দমিয়ে রাখতে পারছেন না রোনালদো। এটিকেই বাজে উদাহরণ বলছেন ইন্সে।
জেন্টিং ক্যাসিনোকে দেওয়া সাক্ষাৎকারে ইন্সে বলেছেন, ‘এখন সে ১৯ বছরের রোনালদো নয়, যে প্রথমবার ওল্ড ট্র্যাফোর্ডে এসেছিল। সে এখন ৩৭ বছরের রোনালদো। যখন মানুষ বলে সে ক্লাব ও তরুণদের জন্য ভালো হবে, তখন সবকিছুই ভাবতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘কিন্তু সে টানেল দিয়ে ফেরার পথে নিজের সরঞ্জাম ছুড়ে মারছে। আমার মতে, এগুলো বাজে উদাহরণ। যখন ক্যারিয়ারের শেষ দিকে থাকা কেউ বার্নলির বিপক্ষে শুরু থেকে খেলতে পারে না, তখন বুঝতে হবে কিছু তো সমস্যা আছে। এখানে ভাবতে হবে দলের ব্যাপারে, কিন্তু এখন সব হয়ে গেছে রোনালদোর ব্যাপারে।’
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২২)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







