বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন নারিন
স্পোর্টস ডেস্ক : প্রথম বলেই লিটন দাসকে সাজঘরে পাঠিয়ে উল্লাসে ফেটে পড়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের সকল উত্তেজনায় জল ঢেলে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় ওপেনার সুনিল নারিন। মাত্র ১৩ বলে ফিফটি হাঁকিয়ে বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন তিনি।
শুধু তাই নয়, সব মিলিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে এর চেয়ে কম বলে ফিফটির রেকর্ড আছে আর মাত্র তিনজনের। যুবরাজ সিং, ক্রিস গেইল ও হযরতউল্লাহ জাজাই ফিফটি করেছিলেন মাত্র ১২ বলে। তাদের ঠিক পরেই এখন নারিনের নাম। তিনি ফিফটি হাঁকিয়েছেন ১৩ বলে।
অন্যদিকে বিপিএল ইতিহাসে এতদিন ধরে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল আহমেদ শেহজাদের। বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে মাত্র ১৬ বলে ফিফটি করেছিলেন এ পাকিস্তানি ব্যাটার। সেই রেকর্ড ভেঙে বিপিএল ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরিয়ান হলেন নারিন।
চট্টগ্রামের করা ১৪৮ রানের জবাবে লিটন দাসকে নিয়ে ইনিংস সূচনা করেছিলেন নারিন। প্রথম বলেই লিটন আউট হওয়ার পর দ্বিতীয় বলে লেগ বাই থেকে ১ রান নেন তিন নম্বরে নামা ইমরুল কায়েস। তৃতীয় বলে স্ট্রাইক পেয়ে অল্পের জন্য বোল্ড হওয়া থেকে বেচে যান নারিন। ঠিক পরের বল থেকেই শুরু হয় তার তাণ্ডব।
শরিফুলের করা সেই ওভারের পরের তিন বলে যথাক্রমে ৬, ৪ ও ৬ হাঁকান নারিন। উইকেটে দুই বাঁহাতি দেখে অফস্পিনার মেহেদি হাসান মিরাজকে আক্রমনে আনেন আফিফ হোসেন ধ্রুব। কিন্তু এই পরিকল্পনা কাজে লাগেনি। মিরাজের ওভারে তিনটি ছয় ও একটি চার মেরে দেন ক্যারিবীয় অলরাউন্ডার।
ফলে মাত্র ৯ বলেই ৩৬ রান হয়ে যায় নারিনের। এরপর তিনি আবার স্ট্রাইক পান পঞ্চম ওভারে গিয়ে। আফিফের করা সেই ওভারের প্রথম দুই বলে ছয় ও চার মেরে মাত্র ১১ বলেই ৪৬ রান করে ফেলেন নারিন। ফলে সম্ভাবনা জাগে মাত্র ১২ বলে ফিফটি করে বিশ্বরেকর্ডে ভাগ বসানোর। কিন্তু পরের বলে ১ রান নিতে পারেন নারিন, শেষ হয় বিশ্বরেকর্ডের সম্ভাবনা।
তা না হলেও, মৃত্যুঞ্জয় চৌধুরীর করার পরের ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ১৩ বলে ফিফটিতে পৌঁছে যান নারিন। যা তাকে এনে দেয় বিপিএল ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরিয়ানের খেতাব। শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয়ের বলেই আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ৫ চার ও ৬ ছয়ের মারে ১৬ বলে ৫৭ রান করেন নারিন।
এর আগে ২০১২ সালের আসরে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন আহমেদ শেহজাদ। সেই ম্যাচে তিনি খেলেন ৪৯ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস। সেদিন মাত্র ৪০ বলে সেঞ্চুরি পূরণ করেছিলেন এ পাকিস্তানি ওপেনার। যা এখনও বিপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
শেহজাদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অক্ষত থাকলেও, প্রায় দশ বছর পর দ্রুততম ফিফটির রেকর্ডটি কেড়ে নিলেন নারিন। বিশ্বে সবমিলিয়ে নারিনের সমান ১৩ বলে ফিফটির রেকর্ড রয়েছে মার্কাস ট্রেসকোথিকের। আর সমান ১২ বলে ফিফটি ছুঁয়ে বিশ্বরেকর্ডটি রয়েছে যুবরাজ সিং, ক্রিস গেইল ও হযরতউল্লাহ জাজাইয়ের দখলে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







