E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অসচ্ছল ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান

২০২২ ফেব্রুয়ারি ১৭ ০১:০৬:১০
অসচ্ছল ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ১১ জন অসচ্ছল ক্রীড়াসেবীকে ৮ লক্ষ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্রীড়াসেবীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি।

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব রেখা রানী বালোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

চেক বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ। তিনি দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা করে চলেছেন। করোনাকালেও তিনি অসহায়, দুস্থ, অসচ্ছল ক্রীড়াসেবীদের সহায়তা করতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ৩০ কোটি টাকা সীড মানি প্রদান করেছেন।’

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোঃ মোশারফ হোসেন মোল্লাসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test