ফিরমিনো-সালাহর গোলে ইন্টারকে হারালো লিভারপুল
স্পোর্টস ডেস্ক : আট মিনিটের ব্যবধানে দুই গোল করলেন রবার্তো ফিরমিনো আর মোহামেদ সালাহ। লিভারপুল পেলো ঘাম ঝরানো এক জয়।
সান সিরোয় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে জার্গেন ক্লপের দল।
প্রথমার্ধে ম্যাড়ম্যাড়ে ফুটবলের পর দ্বিতীয়ার্ধে প্রাণ ফিরে পায় ম্যাচ। লিভারপুলের রক্ষণে বেশ ভীতি ছড়িয়েছিল ইন্টার মিলান। কিন্তু শেষদিকে এসে ব্যবধান গড়ে দিয়েছেন সালাহ-ফিরমিনোরা।
ভাগ্য সহায় থাকলে প্রথমার্ধে এগিয়ে যেতে পারতো ইন্টারই। ১৭তম মিনিটে ইভান পেরিসিচের ক্রস ডি-বক্সে পেয়ে ভালো শট নিয়েছিলেন হাকান কালহানোগ্লু। কিন্তু সেটি ক্রসবারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে আরও একবার ভাগ্য বিড়ম্বনা স্বাগতিকদের। ৬০তম মিনিটে বল জালে পাঠিয়েও গোল পায়নি ইন্টার। এডেন জেকো অফসাইডে থাকায় গোলটি বাতিল করে দেন রেফারি।
৭৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের কর্নার থেকে পাওয়া বল হেডে দূরের পোস্ট দিয়ে জালে ঢুকিয়ে দেন বিরতির সময় বদলি নামা ফিরমিনো।
আট মিনিটের মাথায় (৮৩ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ট্রেন্ট অ্যালেক্সজান্ডার-আর্নল্ডের পাসে মিসরীয় তারকা শট নিলে ইন্টারের একজনের গায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
আগামী ৮ মার্চ অ্যানফিল্ডে হবে ফিরতি পর্বের লড়াই। সান সিরোর জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে রইলো লিভারপুল।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







