হেনরির তাণ্ডব, ৯০ বছর পর এমন লজ্জায় দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক : টেস্টে অটো চয়েজ নন। ট্রেন্ট বোল্টের চোটে মিললো সুযোগ। আর সেই সুযোগটা দুই হাতে লুফে নিলেন ম্যাট হেনরি। কিউই এই পেসার বল হাতে রীতিমত আগুন ঝরালেন, তাতেই পুড়ে ছাই দক্ষিণ আফ্রিকা।
হেনরির বিধ্বংসী বোলিংয়ে (৭/২৩) ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে মাত্র ৯৫ রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৩২ সালের পর এবারই প্রথম একশর নিচে গুটিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। ৯০ বছর পর এমন লজ্জায় পড়া দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে দেখলো তাদের সর্বনিম্ন টেস্ট ইনিংস।
ঘরের মাঠে যৌথভাবে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন হেনরি। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে যৌথভাবে যেটা তৃতীয় সেরা বোলিং। অথচ এই টেস্টের আগে ক্যারিয়ারে ৫ উইকেটই ছিল না ডানহাতি এই পেসারের।
ছয় নম্বরে নামা জুবায়ের হামজার ২৫ রানই প্রোটিয়াদের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ। কাইল ভারনানের সঙ্গে তার ৩৩ রানের জুটিটি ইনিংসের সবচেয়ে বড় জুটি! হেনরির তোপে এতটাই তটস্থ ছিলো সফরকারীরা।
বোলিং সহায়ক উইকেটে সকালের বাতাসটা পুরোপরিই কাজে লাগিয়েছেন হেনরি। দক্ষিণ আফ্রিকার ওপরের চার ব্যাটারের কেউই ১৫ রানের বেশি করতে পারেননি। ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারানো দলটি ধুঁকতে ধুঁকতে ৪৯.২ ওভারে ৯৫ রানে অলআউট হয়েছে।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







