আবারও সেঞ্চুরি হাঁকালেন রুট
স্পোর্টস ডেস্ক : স্বপ্নের মতো কেটেছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের ২০২১ সাল। যেখানে ছয় সেঞ্চুরি ও চার ফিফটিতে ৬১ গড়ে করেছিলেন ১৭০৮ রান। সেই ধারাবাহিকতা ধরে রাখলেন ২০২২ সালেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।
অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১০৯ রানের ইনিংস। এবার বার্বাডোজ টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ১১৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। অধিনায়কের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে প্রথম দিনে ৩ উইকেটে ২৪৪ রান করেছে ইংল্যান্ড।
সফরকারীদের উইকেটের ঘরের সংখ্যা হতে পারতো ২; কিন্তু দিনের শেষ ওভারে গিয়ে সাজঘরের পথ ধরেছেন দারুণ খেলতে থাকা ড্যান লরেন্স। জেসন হোল্ডারের করা সেই ওভারে তৃতীয় ও চতুর্থ বলে দুই চার মেরে নব্বইয়ের ঘরে পৌঁছে গিয়েছিলেন লরেন্স।
পরের বলেও বাউন্ডারির আশায় ব্যাট চালান এ ডানহাতি মিডল অর্ডার। কিন্তু এবার তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে দাঁড়ানো ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের হাতে। ফলে ১৫০ বলে ৯১ রানে থামে লরেন্সের ইনিংস, সমাপ্তি ঘটে ১৬৪ রানের তৃতীয় উইকেট জুটির।
লরেন্স না পারলেও রুট কোনো ভুল করেননি। রয়েসয়ে খেলা ইনিংসে ১৯৯ বল মোকাবিলা তিন অঙ্কে পৌঁছান ইংলিশ অধিনায়ক। যা তার টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি। অ্যালিস্টার কুকের ৩৩ সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন তিনি।
ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন রুট। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জ্যাক ক্রলি। পরে দ্বিতীয় উইকেটে অ্যালেক্স লিসের সঙ্গে ৪১.৫ ওভারে ৭৬ রানের জুটি গড়েন ইংলিশ অধিনায়ক।
দৃঢ় ব্যাটিং করতে থাকা লিসকে আউট করেন বাঁহাতি স্পিনার ভেরাসামি পারমল। ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাক ফুটে খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ১৩৮ বলে ৩০ রান করা লিস। অন্যদিকে ২৪৬ বল খেলে ১১৯ রানে অপরাজিত রয়েছেন রুট।
(ওএস/এএস/মার্চ ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








