E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্বাগতিক দলে একগাদা পরিবর্তন, অপরিবর্তিত টাইগাররা

২০২২ মার্চ ২০ ১৬:১৩:৪৭
স্বাগতিক দলে একগাদা পরিবর্তন, অপরিবর্তিত টাইগাররা

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচ হেরে নিজেদের একাদশে পরিবর্তনের ছড়াছড়ি বসিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে শিরোপা জেতার আশা বাঁচিয়ে রাখতে মরিয়া তারা।

সে লক্ষ্যে আজকের ম্যাচের একাদশে পরিবর্তন আনা হয়েছে তিনটি। দলে ফিরেছেন তারকা উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক, পেস বোলিং অলরাউন্ডার ওয়েইন পারনেল ও বাঁহাতি চায়নাম্যান তাবরাইজ।

এ তিনজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটার এইডেন মারক্রাম, পেস বোলিং অলরাউন্ডার আন্দিল ফেলুকায়ো ও বাঁহাতি পেসার মার্কো জানসেন।

অন্যদিকে সেঞ্চুরিয়নে ইতিহাসগড়া বাংলাদেশ দল আজকের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কাইল ভেরেন, জানেমন মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

(ওএস/এসপি/মার্চ ২০, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test