শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয়
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে ও শ্রীলংকা দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে সোমবার তারা মুখোমুখি হয়েছিল গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে। তীব্র প্রতিন্দ্বিতার পর বাংলাদেশ ৪০-৩৮ পয়েন্টে লংকানদের হারিয়ে গ্রুপসেরা হয়েছে। বাংলাদেশ প্রথমার্ধে এগিয়েছিল ১৮-১৭ পয়েন্টে।
আক্ষরিক অর্থে বাংলাদেশের লড়াইটা হয়েছে শ্রীলংকার নাম্বার টেন আসলাম সাজার সঙ্গে। চল্লিশ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে লংকানদের অধিকাংশ রেইডিংয়েই ছিলেন। বাংলাদেশ শিবিরে ভয় ধরিয়ে দেওয়া দুর্দান্ত এই রেইডারই হয়েছেন ম্যাচসেরা।
নিজে একক পারফরম্যান্স করে সব আলো কেড়ে নিলেও দলকে জেতাতে পারেননি আসলাম। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হাসি হাসে বাংলাদেশ। ৪০-৩৮ পয়েন্টের নাটকীয় জয় পায় তুহিন তরফদাররা।
সেমিফাইনাল নিশ্চিত ছিল আগেই। টানা তৃতীয় ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ সেরা বাংলাদেশ। সোমবার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শ্রীলংকাকে ১ টি লোনাসহ ৪০-৩৮ পয়েন্টে হারানো বাংলাদেশ প্রথমার্ধে এগিয়ে ছিল ১৮-১৭ পয়েন্টে। হারলেও লংকানরা গ্রুপ রানার্সআপ হয়ে উঠেছে শেষ চারে।
বুধবার বিকেল ৩টায় গ্রুপ ‘বি’ রানার্সআপ দলের সঙ্গে ফাইনালের উঠার লড়াইয়ে নামবে সাজুরামের দল। একই দিন দুপুর ২টায় প্রথম সেমিতে শ্রীলংকা খেলবে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়নের বিপক্ষে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচসেরা আসলাম সাজার হাতে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ন সম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্তি ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম।
গত বছর বঙ্গবন্ধু কাপের প্রথম আসরে এই শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। র্যাংকিংয়ে বাংলাদেশ পাঁচ ও শ্রীলংকার অবস্থান ছয় নাম্বারে। সমশক্তির দু’দলের লড়াইটি জমে ওঠে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর শ্রীলংকা সমতা আনে। আবার রাজিব-তুহিনদের অসাধারন রেইডে ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে শুরুটা দারুণ করে বাংলাদেশ। জিয়া-মিজানদের অসাধারন পারফরম্যান্সে বাংলাদেশ লিড নেয় ২৭-২২ পয়েন্টে। এরপরই খেই হারায় লাল সবুজ দলটি। আসলামের কল্যানে লিড নেয় লঙ্কানরা। এই অর্ধে দ্বিতীয়বার অলআউট হয় স্বাগতিকরা।
ম্যাচের শেষ পাঁচ মিনিটে জমে ওঠে। ৩৭-৩৬ পয়েন্টে এগিয়ে যায় শ্রীলংকা। রেইডার আসলামকে আটকিয়ে ৩৮-৩৮ পয়েন্ট এগিয়ে যায় বাংলাদেশ। তবে রিভিউ নিয়ে সফল হয় লংকানরা। এরপর বাংলাদেশ লিড নেয় ৩৯-৩৮ পয়েন্টে। ম্যাচের শেষ কয়েক সেকেন্ড আরদুজ্জামান মুন্সি পয়েন্ট আনতেই মেতে উঠে গ্যালারি। ৪০-৩৮ পয়েন্টে জিতে যায় বাংলাদেশ।
(ওএস/এএস/মার্চ ২২, ২০২২)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








