E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘অপমানে’ জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন তারকা!

২০২২ মার্চ ২২ ১৬:১০:১১
‘অপমানে’ জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন তারকা!

স্পোর্টস ডেস্ক : সেই ২০১৫ সাল থেকে খেলছেন জুভেন্টাসে। নিজের ঘরবাড়িই বানিয়ে ফেলেছিলেন ক্লাবটিকে। কিন্তু আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার এবার ক্লাবের সঙ্গে ৭ বছরের সম্পর্কচ্ছেদ বোধ হয় করতেই হচ্ছে।

চুক্তি শেষ হচ্ছে এই মৌসুমেই। চলতি মৌসুমের শুরুতে দিবালাকে ফের নতুন মেয়াদে রাখার ব্যাপারে আগ্রহ ছিল ক্লাবটির, কিন্তু সেখান থেকে তারা সরে এসেছে। তার বদলে বরং ফিওরেন্তিনা থেকে আসা দুসান ভ্লাহোভিচের সাথে চুক্তি নবায়ন করতে আগ্রহী জুভেন্টাস।

জুভেন্টাস থেকে বার্ষিক ৮ মিলিয়ন ইউরো ও পারফরম্যান্স বোনাস হিসেবে আরও দুই মিলিয়ন ইউরো পান দিবালা। তবে নতুন করে দেওয়া চুক্তিতে বেতন কমিয়ে সাত মিলিয়নের প্রস্তাব দিয়েছে ক্লাবটি। নেই পারফরম্যান্স বোনাসও।

সোমবার দিবালার এজেন্ট পাভেল নাদভেদের সঙ্গে বসেছিল জুভেন্টাস কর্তৃপক্ষ। সেখানে বেতন কমানোর প্রস্তাবটি দেওয়া হয়। 'মার্কা' জানিয়েছে, দুই পক্ষ ঐক্যমতে পৌঁছতে পারেনি। তাই একটা ব্যাপার প্রায় নিশ্চিত হয়ে গেছে, আসছে দলবদলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন দিবালা।

যদিও জুভেন্টাসের হাতে এখনো তিন মাস সময় রয়েছে দিবালাকে ধরে রাখার। চাইলে তারা নতুন করে বেতন বাড়িয়ে চুক্তির প্রস্তাব দিতে পারে।

কিন্তু দিবালার মূল সমস্যা চোট। এই চোটের কারণেই তাকে রাখতে চাইছে না জুভেন্টাস। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাও আগে বেশ কয়েকবার আগ্রহ দেখালেও পরে সরে আসে।

(ওএস/এসপি/মার্চ ২২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test