মুজিববর্ষে বিসিবির কনসার্ট ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’
স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। ভারতের বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমানের কনসার্টের আর এক সপ্তাহও বাকি নেই। সব ঠিক থাকলে আগামী ২৯ মার্চ মঙ্গলবার শেরে বাংলায় অনুষ্ঠিত হবে এ আর রহমানের কনসার্ট।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিলেন ওই কনসার্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকতে পারেন। কনসার্টটির নামকরণ করা হয়েছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামে।
কত হাজার দর্শক এ কনসার্ট মাঠে ও গ্যালারিতে বসে সরাসরি দেখতে পাবেন? কত হাজার টিকিট ছাড়া হতে পারে? এসব নিয়ে কথা বলতে গিয়ে নাজমুল হাসান পাপন জানান, এ জায়গায় আসলে ইচ্ছা করলেও দর্শক বেশি দেওয়া যায় না। এ আর রহমানের যে স্টেজ হয় আশপাশের গ্যালারিতে দর্শক দেওয়া যায় না। কাজেই দর্শক সংখ্যা থাকবে খুব সীমিত।’
সালমান খান আর ক্যাটরিনা কাইফের স্টেজ শো আগে যেভাবে করা হয়েছে, সে প্রসঙ্গ টেনে বিসিবি সভাপতি বলেন, ‘গতবার যেমন আমরা করেছিলাম সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সময় অলমোস্ট সে রকম হবে। মাঠের ভেতরে থাকবে পাঁচ হাজার। মাঠের বাইরে গ্যালারি, গ্র্যান্ডস্ট্যান্ড ও বিভিন্ন এনক্লোজার মিলে চার-পাঁচ হাজারেরর মতো। আমার ধারণা সর্বোচ্চ ৮ থেকে ১০ হাজারের মতো দর্শক থাকতে পারে।‘
এদিকে দর্শক সংখ্যা নিয়ে কথা বলতে গিয়েই বিসিবি সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘কতগুলো চেয়ার বসানো যাবে, এখনো এটা বলা মুশকিল। যেহেতু প্রধানমন্ত্রী আসার কথা সেহেতু আমাদের এসএসএফ’র সাথেও কথা বলতে হবে। তাদের রিকোয়ারমেন্ট, রেস্টটিকশনস জেনে আমাদের অ্যারেঞ্জ করতে হবে।’
এ আর রহমানের কনসার্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার বিষয়টি উপস্থাপন করে পাপন বলেন, ‘আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য এই মার্চ মাসই শেষ। আমাদের সরকার থেকে এটাই ঘোষণা করা হয়েছিল। এই সময়ের ভেতরে যতগুলো টুর্নামেন্ট হয়েছে সবগুলো আমরা জাতির জনকের নামেই করেছি। এমনকি আমরা দেশের বাইরেও শ্রীলংকা সিরিজে যেটা করেছিলাম, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডে ব্র্যান্ডিংটা করতে পেরেছিলাম, মুজিব হান্ড্রেড।’
‘এখন আমাদের একটা জায়গায় শেষ করতে হবে। ফিনিংশিংটা চাচ্ছিলাম যে আমরা করব। এটার পেছনে আর একটা বড় কারণ হলো দুটো গান আমরা ইতোমধ্যেই বঙ্গবন্ধুর নামে করিয়েছি। একটা গান এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শুনেছেনও। ভারতের প্রধানমন্ত্রী যেদিন এসেছিলেন সেদিন।’
‘তো ওই গানটা, আরেকটা বাংলা গান। লাইভ না হলে তো আসল জিনিসটা পাওয়া যায় না, ভিডিওটা পাওয়া যায় না। আমরা পেয়েছি অডিও সে (এ আর রহমান) করে পাঠিয়েছে। তো এখন সেটাই চাচ্ছি, এগুলো যেহেতু করেছি এখন সে যদি লাইভ করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী যদি আসেন তাহলে এটা দিয়ে আমরা শেষ করতে চাই। নামটাও হচ্ছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড।’ আপাতত ঠিক করেছি এই নামেই আমরা অনুষ্ঠানটা করব।’
প্রধানমন্ত্রীর বাইরে আর কোনো আমন্ত্রিত অতিথি থাকবেন ওই আয়োজনে? বিসিবি সভাপতির জবাব, ‘না, এখন পর্যন্ত কিছুই ঠিক হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কোনো কথাই হয়নি। ঠিক করেছি কাল যাব। এখন কিছু বলটা অনেক অগ্রিম হয়ে যাবে। দু’দিন পরে বলতে পারব।’
(ওএস/এএস/মার্চ ২২, ২০২২)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








