ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ সেই কেনিয়া
স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ ও কেনিয়া। বুধবার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ তিনটি লোনাসহ ৫৫-৩৬ পয়েন্টে ইরাককে পরাজিত করেছে।
বাংলাদেশ প্রথমার্ধে ৩০-১৭ পয়েন্টে এগিয়েছিল। দিনের প্রথম সেমিফাইনালে কেনিয়া ৩টি লোনাসহ ৪৯-২৯ পয়েন্টে শ্রীলংকাকে হারিয়েছে।
বাংলাদেশ ও কেনিয়া বৃহস্পতিবার বিকেল ৫ টায় ফাইনালে মুখোমুখি হবে। গত বছর প্রথম আসরেও ফাইনালে খেলেছিল বাংলাদেশ ও কেনিয়া। বাংলাদেশ হয়েছিল চ্যাম্পিয়ন।
ঐতিহ্য এবং শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশকে শুরুতে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিল ইরাক। হাসান ফায়েজ-মোহাম্মদ হাদিদের দুর্দান্ত রেইডে কিছুটা এলোমেলো হয়ে যান তুহিন তরফদার-আরদুজ্জামান মুন্সিরা।
বাংলাদেশের চারজনকে আউট করে ১০-১০ পয়েন্টে সমতা আনেন ফায়েজ। শুরুতে খেই হারিয়ে ফেলা বাংলাদেশ এরপর জেগে ওঠে।
রাজিব আহমেদ-জাকিররা পয়েন্ট ছিনিয়ে আনার সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড়কে আটকে পয়েন্টের ব্যবধান বাড়াতে থাকেন। দু’বার ইরাককে অলআউট করা স্বাগতিকরা প্রথমার্ধে ৩০-১৭ পয়েন্টে এগিয়ে যায়। পয়েন্টের এই ব্যবধান বিরতির পরও ধরে রাখা সাজুরামের দল দ্বিতীয়বারের মতো চলে যায় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে।
ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের জাকির হোসেন। তার হাতে ১০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন এশিয়ান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ডিআইজি হাবিবুর রহমান।
কাবাডিতে ইরাকের পথচলা খুব বেশিদিন হয়নি; মাত্র ছয় বছর। এই অল্প সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটি নিজেদের নিয়ে গেছে অন্য উচ্চতায়। শেষ চারে বাংলাদেশের বিপক্ষে লড়াকু মনোভাব দেখালেন তারা।
তবে কৌশলে এগিয়ে থাকা বাংলাদেশের সঙ্গে পেরে উঠেনি ইরাক। ম্যাচে স্বাগতিকদের জয়ের টার্নিং পয়েন্ট ছিল প্রথম ২০ মিনিটে দু’বার ইরাককে অলআউট করা।
দারুণ রেইড করা হাসান ফায়েজ ও হাদিকে টার্গেট করেন তুহিনরা। শুরুতে না পারলেও ইরাকের দুই তারকার দুর্বল জায়গাগুলো দ্রুতই চিহ্নিত করে সাজুরামের দল। যে কারণে প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে পয়েন্ট পেতে কষ্ট কিছুটা কম করতে হয়েছে স্বাগতিকদের। এই অর্ধেও ইরাককে একবার অলআউট করে তারা।
কিন্তু শেষ দিকে গিয়ে ছন্দপতন হয় লাল সবুজের দলটির। এক পর্যায়ে অলআউট হওয়ার শংকা জাগে। একা হয়ে পড়া তুহিন এক পয়েন্ট ছিনিয়ে আনেন। ইরাকের নাম্বার নাইন ফায়েজকে আটকে ফেলার পর অলআউট শংকা উবে যায়। ম্যাচের শেষ মিনিটে তুহিন একাই চার পয়েন্ট আনলে ফাইনালে উঠার আনন্দে মেতে উঠে পুরো গ্যালারি।
(ওএস/এসপি/মার্চ ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








