ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ ও সিরিজসেরা তাসকিন
স্পোর্টস ডেস্ক : ওয়ানডে অভিষেকে ভারতকে ১০৫ রানে অলআউট করার পথে মাত্র ২৮ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। তবু মুখে হাসি কিংবা ম্যাচসেরার পুরস্কার নিয়ে মাঠ ছাড়তে পারেননি এ তরুণ ডানহাতি পেসার। কেননা ২০১৪ সালের সেই ম্যাচে ৫৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল।
আট বছর আগে সেদিন জয় না পেলেও, বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটাররা কোনো ভুল করেননি। যার সুবাদে তাসকিনের ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের পর জয় নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা। জয়ের মূল নায়ক ২৬ বছর বয়সী পরিণত তাসকিন।
দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দিয়ে মাত্র ৩৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তাসকিন। যার সুবাদে তার হাতেই উঠেছে আজকের ম্যাচসেরার পুরস্কার। শুধু তাই নয়, প্রথম ম্যাচেও তিন উইকেট নেওয়ার সুবাদে সিরিজসেরার পুরস্কারটিও জিতেছেন তিনি।
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক মাঠে হওয়া সিরিজের প্রথম ম্যাচটিতে মাত্র ৩৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। বাংলাদেশের ৩৮ রানের জয়ে যখন প্রয়োজন ঠিক তখনই ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তিনি। তাই ম্যাচসেরার পুরস্কারে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন তাসকিন।
কিন্তু সেদিন ব্যাট হাতে ৬৪ বলে ৭৭ রানের অতি কার্যকরী ইনিংস খেলায় যোগ্যতর হিসেবে ম্যাচসেরার পুরস্কার ওঠে সাকিব আল হাসানের হাতে। আজ বল হাতে ২৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন সাকিব। অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস।
কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার নেওয়া তাসকিন। তাই তার হাতেই উঠেছে শুধু ওয়ানডে ক্যারিয়ার নয়, পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারেরই প্রথম ম্যাচসেরার পুরস্কার। পাশাপাশি নিজের ক্যারিয়ারে এবারই প্রথম সিরিজসেরার পুরস্কার জিতলেন তাসকিন।
(ওএস/এএস/মার্চ ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’
- দেশের সব ব্যাংককে নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ‘অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি’
- গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত
- মাহফুজ আলমের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং
- ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু
- ‘এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি’
- পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১৩
- ঐতিহাসিক ৭ মার্চ আজ
- পার্থে পা রাখছে বাংলাদেশ
- ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৭
- ‘রমজান মানুষকে মানবতার শিক্ষা দেয়’
- ‘রাতে ইরানে সবচেয়ে বেশি বোমাবর্ষণ হবে’
- ‘দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’
- বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণ দেন
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৭
- ‘রমজান মানুষকে মানবতার শিক্ষা দেয়’
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১৩
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
-1.gif)








