বিশ্বকাপের পর অনেক কিছুই বদলে যাবে
স্পোর্টস ডেস্ক : ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর ম্যাচে শেষ গোলটি করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পুরো ম্যাচেi দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ম্যাচ জিতেও বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে তার মাঝে, দলের সবাই মিলে আলাদা করে ধন্যবাদ দিয়েছেন দর্শকদের।
ম্যাচটি শুরুর আগে দলের কোচ লিওনেল স্কালোনি স্পষ্টই বলেছিলেন, আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার হয়ে এটিই লিওনেল মেসির শেষ ম্যাচ। স্কালোনির ইঙ্গিত ছিল, বিশ্বকাপের পরে জাতীয় দলকে বিদায় জানিয়ে দিতে পারেন মেসি। আর বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মাটিতে কোনো ম্যাচ নেই তাদের।
তবে মেসি নিজে জানালেন ভিন্ন কথা। তিনি এখনও অবসর বা আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। এ ব্যাপারে ভাবার আগে সামনে যা আছে, তা নিয়েই চিন্তা করতে চান মেসি। তবে কাতার বিশ্বকাপের পর অনেক কিছুই বদলে যাবে বলে একটা আভাস দিয়েছেন তিনি।
শনিবারের জয়ের পর সংবাদমাধ্যমে মেসি বলেছেন, ‘(এটিই দেশের মাটিতে শেষ ম্যাচ কি না) আমি জানি না, সত্যিই জানি না। যা সামনে আছে তা নিয়েই ভাবি শুধু এবং সেটা এখন ইকুয়েডর। এরপর জুন ও সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ আছে আমাদের।’
তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপের পরে আমি অনেক কিছু নিয়ে পুনরায় ভাববো। এটি খারাপ হতে পারে, ভালোও হতে পারে। আশা করি সেরাটাই হবে। তবে হ্যাঁ! বিশ্বকাপের পরে অনেক কিছুই বদলে যাবে।’
ক্লাব ফুটবলে খুব একটা ভালো সময় কাটছে না মেসির। এমনকি প্যারিস সেইন্ট জার্মেইর মাঠে দুয়োও শুনতে হয়েছে তাকে। তবে জাতীয় দলে ফিরতেই পেলেন পুরো ভিন্ন পরিবেশ। খেলা শুরুর আগে থেকেই মেসি-মেসি স্লোগানে প্রকম্পিত হয়েছে লা বোম্বোনেরা স্টেডিয়াম।
শুধু মেসিই নয়, পুরো দলকেই দারুণ উজ্জীবিত করেছেন দর্শকরা। এ বিষয়ে মেসি বলেন, ‘আমরা আগেই এমনটা আশা করছিলাম। আমরা আমাদের মানুষদের কাছ থেকে কোনো কম কিছু আশা করি। বিশেষ করে গত কয়েকদিনে দারুণ কিছু মুহূর্ত কাটানোর পর। আপনাকে এটি উপভোগ করতেই হবে।’
(ওএস/এএস/মার্চ ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








