বড় পরাজয়েই বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের মেয়েদের
স্পোর্টস ডেস্ক : পরাজয়টা নিশ্চিতই ছিল বলা যায়। তবে অপেক্ষা ছিল কেবল, কত ব্যবধানে হারে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শেষ পর্যন্ত ১০০ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়লো বাংলাদেশ। সে সঙ্গে শেষ হলো নিগার সুলতানা, ফারজানা আলমদের বিশ্বকাপ মিশন।
জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ২৩৫ রানের। জবাব দিতে নেমে বাংলাদেশের মেয়েরা অলআউট হয়েছে ১৩৪ রানে। তবে নিগার সুলতানারা খেলেছেন মোট ৪৮ ওভার। সর্বোচ্চ ৩০ রান করেছেন লতা মন্ডল। ২৩ রান করে আসে দুই ব্যাটার শামীমা সুলতানা এবং শারমিন আক্তার। ২২ রান করেন নিগার সুলতানা।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ২৩৫ রানের বড় লক্ষ্য বেধে দিয়েছে ইংলিশ নারী ব্যাটাররা। জবাব দিতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কার মধ্যে পড়েছে নিগার সুলতানারা।
টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ইংলিশ ওপেনার ড্যানি ওয়েটকে মাত্র ৬ রানে ফিরিয়ে দেন জাহানারা আলম। অধিনায়ক হিদার নাইট একজন ভয়ঙ্কর এবং বিধ্বংসী ব্যাটার। কিন্তু তিনিও ভালো কিছু করতে পারলেন না। মাত্র ৬ রান করে সালমা খাতুনের বলে উইকেটের পেছনে নিগার সুলতানার হাতে ক্যাচ দেন তিনি।
তবে আরেক ওপেনার ট্যামি বিউমন্ট এবং চার নম্বরে নামা ন্যাট স্কিভারের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংলিশ নারীরা। ট্যামি বিউমন্ট ৬৯ বল খেলেন। তবে রান করেছেন কেবল ৩৩টি। ন্যাট স্কিভার ৫৭ বলে করেন ৪০ রান।
অ্যামি জোন্স ৪৭ বল খেলে আউট হন ৩১ রান করে। সবচেয়ে বেশি ভোগান শোফিয়া ডাঙ্কলি। ৭২ বল খেলে তিনি করেন সর্বোচ্চ ৬৭ রান। ক্যাথেরিন ব্রান্ট ২৪ রানে এবং সোফি একলেস্টোন অপরাজিত থাকেন ১৭ রানে। সালমা খাতুন নেন ২ উইকেট। এছাড়া জাহানারা আলম, রিতু মনি, ফাহিমা খাতুন এবং লতা মন্ডল নেন ১টি করে উইকেট।
জবাব দিতে নেমে শামীমা সুলতানা এবং শারমিন আক্তার ভালোই সূচনা এনে দেন। যদিও তারা খেলেছেন ১৭.৫ ওভার। কিন্তু স্কোরবোর্ডে রান যুক্ত করেছেন কেবল ৪২টি। ৬৪ বলে ২৩ রান করেন শামীমা। ৫০ বলে খেলে শারমিন আক্তারও করেন ২৩ রান।
এরপর ফারজানা হক ১১, নিগার সুলতানা ২২, রুমানা আহমেদ ৬ রান করে আউট হয়ে যান। সালমাও আউট হন ২ রান করে। ইংল্যান্ডের হয়ে শোফি একলেস্টোন এবং চার্লি ডিন নেন ৩টি করে উইকেট। ২ উইকেট নেন ফ্রেয়া ডেভিস। ১ উইকেট নেন হিদার নাইট।
শেষ ম্যাচে পরাজয় হলেও পয়েন্ট টেবিলে পাকিস্তানের আগে থেকেই বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। ৭ ম্যাচ শেষে বাংলাদেশ এবং পাকিস্তানের অর্জন ২ পয়েন্ট করে। তবে রান রেটের ব্যবধানে পাকিস্তানের আগে রয়েছে বাংলাদেশ। প্রসঙ্গতঃ পাকিস্তানের বিপক্ষেই বিশ্বকাপে একমাত্র জয়টি পেয়েছে বাংলাদেশ।
(ওএস/এসপি/মার্চ ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








