কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে যে সব দেশ
স্পোর্টস ডেস্ক : বছরের শেষে অনুষ্ঠিত হবে কাতার ফুটবল বিশ্বকাপ। দ্য বিগেস্ট শো অন আর্থ বলা হয় এই বিশ্বকাপ আসরকে। সারা বিশ্বে ফুটবলপ্রেমীরা এক মাসের জন্য সব ভুলে ফুটবল নিয়েই মেতে থাকেন। এবারের বিশ্বকাপের জন্য বাছাই পর্ব একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে।
বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট ৩২টি দেশ। এর মধ্যে ২০টি দেশই এর মধ্যে নির্ধারিত হয়ে গেছে। বাকি এখনও ১২টি স্থান অনির্ধারিত। তবে, কারা কারা সেই ১২টি স্থান দখল করতে পারে, এর আশে-পাশে কারা আছেন, সেটাও অনেকটা জানা হয়ে গেছে সবার।
ইউরোপ (উয়েফা)
ইউরোপিয়ান অঞ্চল থেকে মোট ১৩টি দেশ সরাসরি খেলবে বিশ্বকাপে। এর মধ্যে ১০টি দেশ নির্ধারিত হয়ে গেছে। বাকি তিনটি দেশ বাছাইয়ের জন্য এখন চলছে প্লে-অফ।
যে ১০টি দেশ কাতার বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে, তারা হচ্ছে- জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, ফ্রান্স (বর্তমান চ্যাম্পিয়ন), ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস।
বাকি তিনটি স্থানের দুটি আগামীকাল মঙ্গলবারই নির্ধারণ হয়ে যাবে দুটি ফাইনালের মধ্যে দিয়ে। এই দুই ফাইনালে মুখোমুখি পোল্যান্ড-সুইডেন এবং পর্তুগাল-উত্তর মেসেডোনিয়া। তৃতীয় দলটি নির্ধারন করার জন্য একটু অপেক্ষায় থাকতে হবে ইউক্রেন যুদ্ধের কারণে। কারণ, ওই প্লে-অফের সেমিফাইনালে মুখোমুখি স্কটল্যান্ড এবং ইউক্রেন। এই ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে ওয়েলসের বিপক্ষে।
লাতিন আমেরিকা (কনমেবল)
লাতিন আমেরিকা থেকে সরাসরি খেলবে ৪টি দল। একটি সুযোগ পাবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের। এরই মধ্যে লাতিন থেকে চারটি দল নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে কাতার বিশ্বকাপে। এই চারটি দল হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর এবং উরুগুয়ে।
মঙ্গলবার লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এই রাউন্ড শেষেই নির্ধারিত হবে পঞ্চম হবে কোন দল। যারা আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ পাবে। তিনটি দল আছে এই তালিকায়, যারা পঞ্চম হতে পারে। তিনটি দল হলো পেরু, কলম্বিয়া এবং চিলি।
উত্তর আমেরিকা (কনকাকাফ)
কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাই পর্বে খেলে মোট ৩টি দল। এর মধ্যে কেবল একটি নির্ধারণ হয়েছে। দেশটির নাম কানাডা। আরও বাকি দুটি। বুধবার অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড। এখান থেকে আরও দুটি দল সরাসরি নাম লিখবে কাতার বিশ্বকাপে।
যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে প্রায় নিশ্চিত ধরে নেয়া যায় এই দুই দেশ হিসেবে। বাকি থাকে কোস্টারিকা। যারা হবে চতুর্থ এবং তারা প্লে অপ খেলবে ওসেনিয়া অঞ্চল থেকে উঠে আসা দেশটির বিপক্ষে।
আফ্রিকা (সিএএফ)
আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে খেলবে ৫টি দেশ। এখনও একটিও নিশ্চিত হয়নি যে কারা খেলবে কাতারে। তবে আগামীকাল মঙ্গলবারই নির্ধারণ হয়ে যেতে পারে এই ৫টি দেশ।
কারণ, এখনও পর্যন্ত মোট ১০টি প্রতিযোগী দেশ বিশ্বকাপ খেলার দৌড়ে টিকে আছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ২ রাউন্ডের প্লে-অফ অনুষ্ঠিত হচ্ছে এই ১০ দেশের মধ্যে। প্রথম রাউন্ড এরই মধ্যে হয়ে গেছে। যেখানে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে আলজেরিয়া।
কঙ্গো প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মরক্কো, সেনেগালের সঙ্গে ১-০ গোলে জিতেছে মিসর, ঘানা এবং নাইজেরিয়া গোলশূন্য ড্র করে রয়েছে এবং মালির বিপক্ষে তিউনিসিয়া জিতেছে ১-০ গোলে।
দ্বিতীয় রাউন্ড প্লে-অফে মঙ্গলবার এই ৫টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আবারও এবং এই ৫ ম্যাচ শেষে গোল গড়ে বিজয়ী ৫টি দল কাটবে কাতার বিশ্বকাপের টিকিট।
এশিয়া (এএফসি)
এশিয়া অঞ্চল থেকে মোট ৫টি দেশ খেলবে কাতার বিশ্বকাপে। এর মধ্যে স্বাগতিক হিসেবে কাতার এমনিতেই বিশ্বকাপে সবার আগে যোগ্যতা অর্জন করে রেখেছে। বাকি চারটি দেশও নির্ধারণ হয়ে গেছে এরই মধ্যে। এই চারটি দেশ হলো- ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব এবং জাপান।
তবে আরও একটি দেশ সুযোগ পেতে পারে বিশ্বকাপে খেলার। লাতিন আমেরিকা অঞ্চলের পঞ্চম স্থানের সঙ্গে এশিয়া অঞ্চলের পঞ্চম স্থান অর্জনকারী দল খেলবে প্লে-অফে। মোট দুই দলের সামনে আসবে প্লে-অফে খেলার সুযোগ নিতে। কনফেডারেশন প্লে-অফ ফাইনালের জন্য এরই মধ্যে নিজেদের জায়গা পোক্ত করেছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দলটি হতে পারে আরব আমিরাত। যদি তারা ঘরের মাঠে মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে হারাতে পারে। আর যদি তারা নিজেরা হেরে যায়, তাহলে সুযোগ চলে আসতে পারে ইরাকের। তারা খেলবে সিরিয়ার বিপক্ষে। সিরিয়াকে হারাতে পারলেই প্লে-অফ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
ওসেনিয়া (ওএফসি)
এই মহাদেশ থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগনেই। এখান থেকে একটি দল প্লে-অফ খেলার সুযোগ পায়। যারা কনকাকাফ অঞ্চলের চতুর্থ হওয়া দলের বিপক্ষে প্লে-অফ খেলবে। ওসেনিয়া থেকে প্লে-অফ খেলার দাবিদার দুই দেশ। সলোমন আইল্যান্ড এবং নিউজিল্যান্ড। এই দুই দলের মধ্যে বিজয়ী দল খেলবে কনকাকাফের প্লে-অফ দলের বিপক্ষে।
(ওএস/এসপি/মার্চ ২৮, ২০২২)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








