ক্যারিবীয়দের উড়িয়ে আবারও বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক : হোক পুরুষ কিংবা নারীদের ক্রিকেট, ওয়ানডে বিশ্বকাপ মানেই অস্ট্রেলিয়ার একাধিপত্য- এটি যেনো চিরন্তন সত্যে পরিণত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নারী বিশ্বকাপে আরও একবার ফাইনালে উঠে গেছে তারা।
বুধবার ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেয়েছে অসিরা। এ নিয়ে নারী বিশ্বকাপের ১২ আসরের মধ্যে নয়বারই ফাইনালে উঠলো তারা।
আগামী রোববার ফাইনাল ম্যাচে বিশ্বকাপে নিজেদের সপ্তম শিরোপার জন্য লড়বে মেগ ল্যানিংয়ের দল। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা সেমিতে আগে ব্যাট করে ৩০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে ১৪৮ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
আগেরদিন আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান খুইয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার অ্যালিসা হিলি। সেই আক্ষেপটা পুরোটাই তিনি উগড়ে দিয়েছেন ক্যারিবীয় বোলারদের ওপর। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে মাত্র ১০৭ বলে ১২৯ রান করেছেন তিনি।
টস হেরে ব্যাট করতে নেমে অ্যালিসা হিলি ও রাচেল হেইনস মিলে উদ্বোধনী জুটিতে ৩২.৪ ওভারে যোগ করেন ২১৬ রান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করা রাচেল ১০০ বল খেলে করেছেন ৮৫ রান। হিলির ইনিংসে ছিল ১৭ চার ও ১ ছয়ের মার।
শেষ দিকে অধিনায়ক লেনিং ২৬ বলে ২৬ ও বেথ মুনি ৩১ বলে ৪৩ রানের ইনিংস খেলে মাত্র ৪৫ ওভারেই দলকে ৩০৫ রানে পৌঁছে দেন। যা অনেক বেশিই প্রমাণিত হয় ওয়েস্ট ইন্ডিজের নারীদের জন্য।
ক্যারিবীয়দের পক্ষে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিনজন। অধিনায়ক স্টেফানি টেলর করেছেন সর্বোচ্চ ৪৮ রান। এছাড়া হিলি ম্যাথুজ ৩৪ ও দেয়ান্দ্র ডটিন খেলেছেন ৩৪ রানের ইনিংস। তাদের দুজন ব্যাটার অবশ্য আঘাত পেয়ে ব্যাটিংয়েই নামতে পারেননি।
(ওএস/এসপি/মার্চ ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








