ব্রাজিল কোচের চোখে সব গ্রুপই কঠিন, বাকিরা কী বলছেন?
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আরও সাড়ে সাত মাসের বেশি সময়। এর মধ্যেই শুরু হয়ে গেলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’র আমেজ। শুক্রবার কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র হওয়ার পর ক্রীড়াপ্রেমিদের মুখে মুখে এখন এই একই আলোচনা।
কাতারের দোহায় হওয়ার গ্রুপ পর্বের ড্রয়ের পর আপাতদৃষ্টিতে গ্রুপ অব ডেথ তথা মৃত্যুকূপে আছে স্পেন, জার্মানি, পর্তুগালের মতো দলগুলো। তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল ও দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। ব্রাজিলের সঙ্গে সি গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির মতে, তাদের দলে রয়েছে কঠিন সব দল। আর ব্রাজিল কোচ তিতের চোখে, সব গ্রুপই কঠিন।
ড্রয়ের পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে স্কালোনি বলেছেন, ‘যেকোনো দলকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। এখন যে গ্রুপে পড়েছি তার জন্য আমরা প্রস্তুত। এই গ্রুপে কঠিন সব দল রয়েছে। প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো কতটা কঠিন তা আমরা জানি। পোল্যান্ড সুইডেনকে ভালোভাবেই হারিয়েছে এবং সৌদি আরব খুব ভালো সুশৃঙ্খল একটি দল।’
ব্রাজিলের কোচ তিতে বলেছেন, ‘মৃত্যুকূপও নয়, সহজও নয়, প্রতিটি গ্রুপই কঠিন। পর্তুগালের গ্রুপে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা আছে। আমাদের গ্রুপে সবই গতবারের মতো। এবার শুধু কোস্টারিকা নেই। এছাড়া সুইজারল্যান্ড-সার্বিয়ার কথা বললে তারা ইতালি ও পর্তুগালের মতো দলগুলোকে রুখে দিয়েছে। ক্যামেরুনও আফ্রিকান দলগুলোর মধ্যে বেশ শক্ত। আমাদেরকে নিজেদের সেরা খেলাই খেলতে হবে।’
জার্মানি ও জাপানের সঙ্গে ই গ্রুপে পড়েছে স্পেন। তাদের গ্রুপের আরেক দল আসবে প্লে অফ খেলে। স্পেনের কোচ লুইস এনরিকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘জার্মানিসহ এই গ্রুপটি খুবই শক্তিশালী। আমরা নিজেদের শক্তি ও গত কয়েক বছরের কঠোর পরিশ্রমের সুবাদে শীর্ষ দল হিসেবে আছি। গ্রুপের বাকিদের ব্যাপারে সত্যি বললে আমি কিছুই জানি না। এখন তাদের নিয়ে পড়াশোনা করতে হবে এবং দল হিসেবে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।
ইউরোপের অন্যতম সেরা দল জার্মানিও আছে স্পেনের গ্রুপে। দলটির কোচ হানসি ফ্লিকের ভাষ্য, ‘এটি সবচেয়ে রোমাঞ্চকর গ্রুপ। জাপানের অনেক খেলোয়াড়ই বুন্দেসলিগায় খেলে। তো তাদের মান উঁচু। সব দলই নিজেদের মান বাড়িয়েছে। আমাদের শুধু নিশ্চিত করতে হবে যে আমরা যেন নিজেদের সেরাটা খেলতে পারি।’
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স রয়েছে ডি গ্রুপে। তাদের সঙ্গে আছে ডেনমার্ক ও তিউনিশিয়া। চতুর্থ দল আসবে প্লে-অফ খেলে। নিজের গ্রুপ সম্পর্কে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের মন্তব্য, ‘ড্র দেখেই আপনি নিজেকে নিরাপদ ভেবে ফেলতে পারেন না। আমরা ডেনমার্কের কথা বলতে পারি, তারা ইউরোতে কী করেছে সবাই দেখেছে। তারা সেমিফাইনাল খেলেছে এবং র্যাংকিংয়ে এখন ১১ নম্বরে আছে। ইউরোপের সেরাদের কাতারেই আছে ডেনমার্ক। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। তবে সেটি চার বছর আগের কথা। এখন কোনো চাপ নেই, শুধু উপভোগ করতে চাই।’
দীর্ঘদিন ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম রয়েছে ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডার সঙ্গে এফ গ্রুপে। দলটির কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ‘বেশ কিছু কারণে এই গ্রুপটি চ্যালেঞ্জিং। আমাদের প্রতিপক্ষরা দারুণ দল। মরোক্কোর সঙ্গে আমাদের কিছু যোগসূত্র আছে। আমাদের মারুইন ফেলাইনি, নাসের চাদলিদের পূর্বসূরি মরোক্কোর। কানাডা বাছাইয়ে দারুণ ফুটবল খেলেছে। তাই এই ম্যাচটিও জমজমাট হবে। ক্রোয়েশিয়ার কথা সবাই জানি, তারা গত আসরের রানার্সআপ।’
আপাতদৃষ্টিতে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এইচ গ্রুপে তাদের সঙ্গী উরুগুয়ে, ঘানা ও কোরিয়া। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘বিষয়টা হলো গ্লাস অর্ধেক ভরা নাকি অর্ধেক পূর্ণ! আগের আসরগুলো ধরলে উরুগুয়ে অবশ্যই ফেবারিট। র্যাংকিং ধরলে পর্তুগাল ফেবারিট। তবে ঘানা এবং কোরিয়ার কথাও ভুলে গেলে চলবে না। দলের সবার জন্যই আমাদের সম্মান দিতে হবে।’
(ওএস/এসপি/এপ্রিল ০২, ২০২২)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








