রোনালদোকে ছাড়া খেলতে নেমে ঘরের মাঠে হোঁচট খেলো ম্যানইউ
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ। লেস্টার কিন্তু সহজ দল নয়। কঠিন প্রতিপক্ষ। এমন একটি দলের বিপক্ষে খেলতে নামার সময় ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে ছাড়া খেলতে নেমে প্রথমে পিছিয়ে পড়েছিল ম্যানইউ। এরপর একটি গোল দিয়ে সমতায় ফিরলেও ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে রেড ডেভিলদের।
৬৩ মিনিটে কেলেচি ইহেনাচোর গোলে লেস্টার সিটি এগিয়ে যাওয়ার পর ৬৬ মিনিটে সমতা টানেন ফ্রেড। এটা ছিল প্রিমিয়ার লিগে ফ্রেডের ১০০তম ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডে দুর্দান্ত খেলেছে লেস্টার। ম্যানইউর সঙ্গে সমান তালে লড়ে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।
এ ম্যাচে শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোই না, ছিলেন না ম্যানইউর আরেক বড় তারকা এডিনসন কাভানি। যে কারণে ম্যানইউর আক্রমণ ভাগেও দেখা গেলো ফিনিশিংয়ের অভাব। ম্যানইউর পক্ষ থেকে বলা হচ্ছে, ফ্লু-এর মত উপসর্গ থাকার কারণে স্কোয়াডে রাখা যায়নি রোনালদোকে।
এই ড্রয়ের পর ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। এতে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন শেষ হওয়ার পথে রেড ডেভিলরা। ২৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে লেস্টার সিটি।
পুরো ম্যাচে ৫৪ ভাগ বলের দখল ছিল ম্যানইউর। ১১টি শট নিয়ে যার লক্ষ্যে রাখে ৫টি। ৪৬ ভাগ বলের দখল ছিল লেস্টারের পায়ে। ১১টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা।
৭৯ মিনিটে লেস্টার সিটি একটি গোল করে বসেছিল। ম্যাডিসন বটম কর্নার থেকে বল জড়িয়ে দেন ম্যানইউর জালে। কিন্তু ভিএআর চেক করে রেফারি সিদ্ধান্ত দেন গোল করার আগে ইহেনাচো একটি ফাউল করেছিলেন। যে কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।
(ওএস/এসপি/এপ্রিল ০৩, ২০২২)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








