বাংলাদেশের ইতিহাস গড়ার স্বপ্ন ভাঙলো ৫৩ রানের লজ্জায়
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়, স্বপ্ন বাস্তব করার মতো মঞ্চ তৈরি করে দিয়েছিলেন বোলাররা। কিন্তু চরম ব্যাটিং ব্যর্থতায় সেই স্বপ্ন ভাঙলো লজ্জাজনক হারে।
২৭৪ রান তাড়া করতে নেমে কেশভ মহারাজ আর সাইমন হার্মারের ঘূর্ণিতেই মাত্র ৫৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ডারবান টেস্টে ২২০ রানের বড় হার সঙ্গী হয়েছে মুমিনুল হকের দলের। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।
রান তাড়ায় নেমে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি ব্যাটাররা। কেশভ মহারাজের বিষাক্ত ঘূর্ণিতে একটা সময় ৩৩ রানেই চলে গিয়েছিল ৭ উইকেট।
বাংলাদেশের রান ৫০ পার হবে কি না, সেই শঙ্কাই জেগেছিল। নাজমুল হোসেন শান্ত একটা প্রান্ত ধরে কিছুটা লজ্জা দূর করলেন। ৫০ ছুঁতে পারলো টাইগাররা।
তবে ৫০ হতেই ভরসা হয়ে থাকা শান্তও আউট হয়ে গেলেন। হারমারের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন শান্ত। ৫২ বলে একটি করে চার-ছক্কায় তিনি করেন ২৬ রান।
দুই বোলার মিলেই শেষ করেছেন বাংলাদেশের ইনিংস। কেশভ মহারাজ ৩২ রানে ৭ উইকেট, হারমার ২১ রানে নেন বাকি ৩ উইকেট।
আগের দিন বড় ধাক্কা খেলেও অনেক আশা নিয়ে পঞ্চম দিনে খেলতে নেমেছিল বাংলাদেশে। উইকেটে ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার সেই অভিজ্ঞতা টিকলো মাত্র পাঁচ বল।
দিনের প্রথম ওভারেই দলকে বিপর্যয়ে রেখে শূন্য করে ফিরলেন মুশফিক। কেশভ মহারাজের ডেলিভারি প্যাডে লাগলে আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। মুশফিক রিভিউ নিয়েছিলেন। কিন্তু দেখা যায়, বল পরিষ্কার উইকেটে আঘাত হেনেছে।
তারপর লিটন দাসও আত্মঘাতী শট খেলে বসেন। মহারাজকে তুলে মারতে গিয়ে মিডঅনে ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক এই ব্যাটার (২)। তাতে বাংলাদেশ পড়ে মহাবিপর্যয়ে। ১৬ রান তুলতেই ৫ উইকেট হারায় টাইগাররা।
সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি মুমিনুল হকের দল। একে একে সাজঘরের পথ ধরেন ইয়াসির আলি রাব্বি (৫), মেহেদি হাসান মিরাজরা (০)।
ইয়াসিরকে বোল্ড করে নিজের ফাইফার পূর্ণ করেন মহারাজ। হারমারকে মারতে গিয়ে পিটারসেনের ক্যাচ হন মেহেদি মিরাজ। ৩৩ রানে ৭ উইকেট হারিয়ে বড় লজ্জার মুখে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে কোনোমতে দলকে পঞ্চাশ পর্যন্ত নিয়ে গেছেন শান্ত। তিনিও হারমারের ঘূর্ণিতে পা এগিয়ে দিয়ে শেষ পর্যন্ত পড়েছেন স্ট্যাম্পিয়ের ফাঁদে।
ডারবানের কিংসমিডে আগের দিন দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে মাত্র ২০৪ রানে অলআউট করে ২৭৪ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ দল। তবে রান তাড়ায় নেমে চতুর্থ দিনেই ৮ রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে মুমিনুল হকের দল।
সাইমন হার্মারের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্লিপে ধরা পড়েন সাদমান। রানের খাতাই খুলতে পারেননি তিনি। প্রথম ইনিংসেও মাত্র ৯ রান করতে পেরেছিলেন এ বাঁহাতি ওপেনার।
বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন কেশভ মহারাজ। প্রথম বলেই ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হয়ে যান ৪ রান করা মাহমুদুল হাসান জয়। ওভারের পঞ্চম বলে ব্যাকফুটে খেলতে গিয়ে দৃষ্টিকটুভাবে লেগ বিফোর হন অধিনায়ক মুমিনুল (২)।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭/১০ (টেম্বা বাভুমা ৯৩, ডিন এলগার ৬৭; খালেদ আহমেদ ৪/৯২, মেহেদি মিরাজ ৩/৯৪)
বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৫.৫ ওভারে ২৯৮/১০ (মাহমুদুল হাসান জয় ১৩৭, লিটন দাস ৪১, নাজমুল হোসেন শান্ত ৩৮; সাইমন হারমার ৪/১০৩)
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৭৪ ওভারে ২০৪/১০ (ডিন এলগার ৬৪, রায়ান রিকেটরটন ৩৯*; এবাদত হোসেন ৩/৪০, মেহেদি মিরাজ ৩/৮৫)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৯ ওভারে ৫৩/১০ (শান্ত ২৬, তাসকিন ১৪, ইয়াসির ৫, জয় ৪, সাদমান ০, মুমিনুল ২, মুশফিক ০, লিটন ২, মিরাজ ০; কেশভ মহারাজ ৭/৩২, হারমার ৩/২১)।
ফল: দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
(ওএস/এসপি/এপ্রিল ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








