সাকিবকে ক্ষমা চাইতে বললেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক!
স্পোর্টস ডেস্ক : আম্পায়াররাও মানুষ। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এ এমন শিরোনামে একটি কলাম লিখেছেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক টেলফোর্ড ভাইস। যেখানে সাকিব আল হাসানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ডারবান টেস্টে আম্পায়ারিং নিয়ে বিতর্ক চলছেই। বেশ কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যাওয়ায় আম্পায়ারিং নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে, জানিয়েছে বিসিবি।
বাংলাদেশের খেলোয়াড়দের মতে, মাঠে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের স্লেজিংয়ের বিষয়ে করা কোনো অভিযোগই আমলে নেননি আম্পায়াররা। অন্যদিকে বাংলাদেশের খেলোয়াড়দের সামান্য প্রতিক্রিয়াতে বারবার হুশিয়ারি দিচ্ছিলেন মারাইস এরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টোক।
এর বাইরে আম্পায়ারিংয়ের সিদ্ধান্তের ক্ষেত্রেও স্পষ্ট ছিল স্বাগতিকদের দিকে পক্ষপাতিত্ব। বেশ কয়েকটি সিদ্ধান্ত রিভিউ নিয়ে নিজেদের পক্ষে এনেছে বাংলাদেশ। এছাড়া আম্পায়ার্স কলের কারণেও হতাশ হতে হয়েছে ম্যাচে। যে ম্যাচটি বাংলাদেশ হেরেছে ২২০ রানে।
ম্যাচের পর আম্পায়ারিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে এক টুইটে সাকিব লিখেন, ‘আমার মনে হয় আইসিসির সময় এসেছে নিরপেক্ষ আম্পায়ার নিয়ে ভাবার, কেননা বেশিরভাগ দেশেই কোভিড পরিস্থিতি এখন স্বাভাবিক।’
ম্যাচের দুই আম্পায়ার ছিলেন দক্ষিণ আফ্রিকান, তাই তারা পক্ষপাতিত্ব করেছেন, সাকিব এই টুইট দিয়ে সেটাই ইঙ্গিত করেছেন বলে মনে করেন ক্রীড়া সাংবাদিক টেলফোর্ড ভাইস। এমন গুরুতর অভিযোগ তোলায় সাকিবের ক্ষমা চাওয়া উচিত বলেও অভিমত তার।
টেলফোর্ড তার কলামে লিখেছেন, ‘সাকিবের ভালোভাবেই জানা উচিত, ম্যাচে ৪টি করে ভুল সিদ্ধান্ত হয়েছে। যার ৪টি গেছে তাদের (বাংলাদেশের) পক্ষে। এজন্য এরাসমাস এবং হোল্ডস্টোকের কাছে ক্ষমা চাওয়া উচিত সাকিবের। তবে আম্পায়ারদের প্রতি যে ভয়ংকর ইতিহাস আছে, তাতে তারা এটা খুব দ্রুত পাবেন বলে মনে হচ্ছে না।’
জয় থেকে ২৬৩ রান দূরে থাকতে যখন বাংলাদেশ আগের দিনই ৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে, তখন আম্পায়ারের ভুল ম্যাচে বড় কোনো প্রভাব ফেলেছে বলার উপায় নেই, এমন সাফাইও গেয়েছেন টেলফোর্ড।
তবে আম্পায়ারিং ঠিক থাকলে বাংলাদেশের লক্ষ্য ২৭৪ এর পরিবর্তে ১৮০ হতে পারতো, চতুর্থ দিন শেষেই এমন দাবি করেছিলেন টাইগার দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আর সেটা হলে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের মনোভাবটাও অন্যরকম হতে পারতো, টেলফোর্ড এই বিষয়টি সামনেই আনেননি।
(ওএস/এসপি/এপ্রিল ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








