E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইউনাইটেডের অধিনায়কের বাড়িতে বোমা হামলার হুমকি

২০২২ এপ্রিল ২২ ১৩:২৪:৫২
ইউনাইটেডের অধিনায়কের বাড়িতে বোমা হামলার হুমকি

স্পোর্টস ডেস্ক : মাঠে বাচ্চাসুলভ ভুল করে প্রতিনিয়তই সমর্থকদের তোপের মুখে পড়ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি মাগুয়ের। মাঠের বাইরে বাড়িতেও ঠিক স্বস্তিতে নেই এ ২৯ বছর বয়সী ডিফেন্ডার। নিজের বাড়িতে বোমা হামলার হুমকি পেয়েছেন মাগুয়ের।

এরই মধ্যে অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে চেশায়ার পুলিশ। বাগদত্তা ও দুই সন্তান নিয়ে যে বাড়িতে থাকেন মাগুয়ের, সেটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন কে বা কারা। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ।

এরই মধ্যে সতর্কতার অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষিত কুকুর দিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এই ইংলিশ ডিফেন্ডারকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ারও প্রমাণ পেয়েছে তারা।

মাগুয়েরের পক্ষে এক মুখপাত্র বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় নিজের বাড়িতে একটি হুমকি পেয়েছেন মাগুয়ের। তার পরিবার ও আশপাশের সবার নিরাপত্তা এখন সবার ওপরে। তিনি পুলিশকে বিষয়টি জানিয়েছেন, তারা এখন বিষয়টি খতিয়ে দেখছেন।’

(ওএস/এএস/এপ্রিল ২২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test