শ্রীলঙ্কার বিপক্ষে বাদ সাদমান-রাহী, নেই তাসকিন
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ। দল থেকে বাদ পড়েছেন আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ছিল ১৮ জনের। সেখান থেকে এবার ঘরের মাঠে সিরিজে নেই তাসকিন, রাহী ও সাদমান। এ তিনজনের বদলে স্কোয়াডে এসেছে শুধু একজন; ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা। যিনি আগেও ডাক পেয়েছিলেন টেস্ট স্কোয়াডে।
এছাড়া পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের আগেই দেশে ফেরা সাকিব আল হাসানও রয়েছেন শ্রীলঙ্কা সিরিজের দলে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে দুই টেস্টেই মাঠে দেখা যাবে তাকে।
তাসকিনের মতো চোটজনিত সমস্যা রয়েছে আরেক পেসার শরিফুল ইসলামেরও। তবু তাকে ফিটনেস পরীক্ষায় উৎরে যাওয়ার শর্তে রেখে দেওয়া হয়েছে স্কোয়াডে। শরিফুল ছাড়াও স্কোয়াডে পেসার আছেন এবাদত হোসেন, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রাজা।
ডানহাতি পেসার আবু জায়েদ রাহী নিজেকে খানিক দুর্ভাগা ভাবতেই পারেন। কেননা সবশেষ দুই সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়ে গেলেন দল থেকে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে একাদশে ছিলেন তিনি, বেঞ্চেই কাটিয়েছেন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরের চার টেস্ট।
অন্যদিকে বাঁহাতি ওপেনার সাদমান ইসলামের বাদ পড়া অনুমেয়ই ছিল। বাজে ফর্মের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টেস্টেই একাদশে জায়গা হারিয়েছিলেন তিনি। এবার বাদ পড়লেন স্কোয়াড থেকে। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির পর ১০ ইনিংসে মাত্র ৮২ রান করেছেন সাদমান।
আগামী ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা। পরে ১০ ও ১১ মে বিকেএসপিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। মূল সিরিজের খেলা শুরু হবে ১৫ মে। প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে। মিরপুরে দ্বিতীয় ম্যাচ হবে ২২ মে থেকে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
(ওএস/এসপি/এপ্রিল ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








