‘রশিদ খান ভালো উইকেটশিকারি নন’
স্পোর্টস ডেস্ক : সময়ের অন্যতম সেরা বোলার আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। আইপিএলের চলতি আসরেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন এ তরুণ তারকা। এরই মধ্যে গড়েছেন তৃতীয় দ্রুততম বোলার হিসেবে আইপিএলে ১০০ উইকেট শিকারের রেকর্ড।
তবে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ব্রায়ান লারার মত আবার ভিন্ন। তার মতে, রশিদ খান নিঃসন্দেহে ভালো বোলার। কিন্তু ভালো উইকেটশিকারি নন। তাই এবারের আইপিএলে রশিদের অভাব খুব একটা টের পাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ- এমনটাই জানিয়েছেন লারা।
আইপিএলের চলতি আসরে শুরুটা মোটেও ভালো ছিল না হায়দরাবাদের। প্রথম দুই ম্যাচ হেরে তলানীতে ছিল কেইন উইলিয়ামসনের দল। সেখান থেকে টানা পাঁচ ম্যাচ জিতে টেবিলের দুই নম্বরে উঠে গেছে হায়দরাবাদ। নিজ দলের এমন পারফরম্যান্সে বেজায় খুশি ব্যাটিং কোচ লারা।
গত মৌসুম পর্যন্ত হায়দরাবাদের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন রশিদ। এবার তাকে কতটা মিস করছে দল? এমন প্রশ্নের জবাবে লারা বলেছেন, ‘রশিদ খানের জন্য আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে আমি বিশ্বাস করি এখন আমাদের সঠিক কম্বিনেশন রয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘রশিদ খান এমন একজন বোলার যার বিরুদ্ধে প্রতিপক্ষের ব্যাটার মেরে খেলার চেয়ে ডিফেন্সের দিকেই বেশি জোর দেয়। সে খুব ভালো উইকেটশিকারি বোলার ছিল না।’
রশিদ না থাকলেও হায়দরাবাদের স্পিন ডিপার্টমেন্টে এখন আছেন ওয়াশিংটন সুন্দর, জগদিশ সুচিথ, শ্রেয়াস গোপালরা। এদের ওপর পূর্ণ আস্থার কথা জানিয়ে লারা বলেছেন, ‘ওভারপ্রতি সাড়ে ৫ বা ৬ রান দেওয়া অবশ্যই অনেক ভালো। তবে সুন্দরের মতো পাওয়ার প্লে’তে বাহাতির ভেতরে বল ঢোকানোর মতো স্পিনার থাকা দলের জন্য সম্পদ।’
লারা আরও বলেন, ‘সুন্দরের ইনজুরির কারণে সুচিথ এসেছে। সেও অসাধারণ। এখন পর্যন্ত সব ম্যাচে আমরা চার পেসার নিয়ে খেলেছি। হ্যাঁ পিচের আচরণ বদলাতে পারে, শেষের দিকে ঘাস কমতে পারে। আমাদের দলে শ্রেয়াস গোপালও আছে। যদিও এখনও সে ম্যাচ পায়নি।’
‘গোপাল এমন একজন বোলার যা নামের পাশে আইপিএল হ্যাটট্রিক রয়েছে। আমি মনে করি, আমাদের দলে এখনও যথেষ্ট গোলাবারুদ রয়েছে আইপিএলকে নতুন কিছু দেখানোর জন্য। আমি মোটেও চিন্তিত নই। রশিদের জন্য পূর্ণ সম্মান। সে এখন দলের সঙ্গে থাকলে হয়তো সাত ম্যাচে সাতটিই জিততাম, কে জানে?’
আইপিএল ক্যারিয়ারে হায়দরাবাদের হয়ে ৭৬ ম্যাচ খেলে ৯৩ উইকেট শিকার করেছিলেন রশিদ। এবার মেগা নিলামের আগে নিজেকে মুক্ত করে নেন তিনি। পরে নিলামের আগেই নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সে নাম লেখান আফগান লেগি। যেখানে সাত ম্যাচে নিয়েছেন ৮টি উইকেট।
(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








