E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

২০২২ এপ্রিল ২৭ ০০:৩৪:৪৮
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক : আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

সোমবার (২৫ এপ্রিল) ছিল সাফের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। নির্ধারিত সময়ের মধ্যে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে।

আগামী ২৫ জুন ভোটের দিন নির্ধারিত ছিল। কোন পদে একাধিক মনোনয়নপত্র জমা না পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের এ নিয়ে টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হবেন।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, জমা পড়া মনোয়ানপত্র আমি পাঠিয়ে দিয়েছি। এখন সেগুলো বাছাই হবে।

(ওএস/এএস/এপ্রিল ২৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test