E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মিনহাজ

২০২২ এপ্রিল ২৭ ২২:২৯:২৯
আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মিনহাজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দাবা ফেডারশনের আয়োজনে মার্সেল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। তিনি ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছেন। ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ রানারআপ হয়েছেন।

সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ৪ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অনত চৌধুরী তৃতীয়, শেখ রাসেল চেস ক্লাবের শফিক আহমেদ চতুর্থ, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান পঞ্চম ও শেখ রাসেল চেস ক্লাবের শওকত হোসন পল্লব ষষ্ঠ স্থান লাভ করেন।

৯ রাউন্ড সইস-লিগ পদ্ধতিতে ৬০ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ীদের এক লক্ষ আশি হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। এদের মধ্যে চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ পঞ্চাশ হাজার টাকা, রানারআপ ফিদে মাস্টার শেখ নাসির ত্রিশ হাজার টাকা ও তৃতীয় অনত চৌধুরী বিশ হাজার টাকা পেয়েছেন।

(ওএস/এএস/এপ্রিল ২৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test