এমবাপের জোড়া গোলেও জয় বঞ্চিত পিএসজি
স্পোর্টস ডেস্ক : দুর্ভাগ্য একেই বলে। ৩টি গোল দেয়ার পরও জিততে পারলো না আগের সপ্তাহেই চ্যাম্পিয়নের মুকুট পরা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিলিয়ান এমবাপে করলেন জোড়া গোল। তাতে ৩-১ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ার কথা ফ্রেঞ্চ লিগে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নদের।
কিন্তু একটি আত্মঘাতি গোল এবং শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে স্ট্রসবার্গের আরও একটি গোলে জয় বঞ্চিত হলো পিএসজি। ম্যাচ শেষ হলো ৩-৩ গোলের ব্যবধানে।
স্ট্রসবার্গের মাঠে নানা নাটকীয়তায় পূর্ণ ছিল পিএসজির এই ম্যাচটি। ৬ গোলের চারটিই দিয়েছে প্যারিসের ক্লাবটি। যার একটি আত্মঘাতি। আবার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে পিএসজির নিশ্চিত জয় কেড়ে নিয়ে সমতাসূচক গোল করেন অ্যান্থোনি ক্যাসি।
পিএসজির হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। বাকি গোলটি করেছেন আশরাফ হাকিমি। আর নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছেন মার্কো ভেরাত্তি।
ম্যাচের শুরুতেই অবশ্য ঘরের মাঠে দর্শকদের আনন্দে ভাসায় স্ট্রসবার্গ। মাত্র তিনি মিনিটের মাথায় গোল আদায় করে নেয় তারা। কেভিন গ্যামেইরো গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। দারুণ গতিতে প্রেসনেল কিম্পেম্বেকে পেছনে ফেলে লুকাস পেরিনের পাস নিয়ন্ত্রণে নিয়ে পিএসজির জাল খুঁজে নেন গ্যামেইরো।
গোল হজম করার পর ম্যাচে ফেরার তুমুল চেষ্টা চালাতে থাকে পিএসজি। যার ফল তারা পেয়ে যায় ২০ মিনিট পরই। ম্যাচের ২৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পান কিলিয়ান এমবাপে। পিএসজির রক্ষণভাগে পেরিন বল হারালে সেটা পেয়ে যান কিম্পেম্বে। তার বাড়ানো বল ধরে কিছুটা এগিয়ে যান নেইমার। বাম পাশ ধরে মাঝমাঠ পেরিয়েই এমবাপেকে বল পাস দেন তিনি। আড়াআড়ি ভেতরে ঢুকে কাছের পোস্ট দিয়ে স্ট্রসবার্গের জালে বল জড়িয়ে দেন এই ফরাসি তারকা।
১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধ শুরুর ১৯ মিনিট পর, ম্যাচের ৬৪তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন আশরাফ হাকিমি। নেইমারের ডিফেন্স চেরা পাসে কাটব্যাক করেন এমবাপে। পেনাল্টি স্পটের কাছ থেকে বাকি কাজটা সারেন হাকিমি।
এর চার মিনিট পর আবারও গোল। এবারের গোলদাতা কিলিয়ান এমবাপে। মাঝমাঠ থেকে গোলরক্ষকের উদ্দেশ্যে দুর্বল ব্যাকপাস দেন স্ট্রসবার্গের জিকু। কিন্তু বল পেয়ে যান এমবাপে। অনায়াসে বল নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট খুঁজে নেন এমবাপে। পিএসজি এগিয়ে যায় ৩-১ গোলে।
কিন্তু ৭৫ মিনিটে সর্বনাশটি করে ছাড়েন মার্কো ভেরাত্তি। নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি। কর্নার থেকে হাবিব দিয়ালোর হেড ভেরাত্তির গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তেমন কিছু করার ছিল না জিয়ানলুইজি ডোনারুমার।
ম্যাচ যখন ৩-২ এ শেষ হওয়ার পথে, ইনজুরি সময়ের খেলা চলছিল, তখনই পিএসজির সর্বনাশ করেন অ্যান্থোনি ক্যাসি। ৯০+২ মিনিটে সমতাসূচক গোলটি করেন তিনি।
(ওএস/এসপি/এপ্রিল ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








