যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম নির্মাণ করবে শাহরুখের নাইট রাইডার্স
স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স এবং সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক নাইট রাইডার্স গ্রুপ শুক্রবার ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করবে। প্রায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি নির্মাণ করা হবে লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি সাউথ ক্যালিফোর্নিয়ায়।
যুক্তরাষ্ট্রের অফিসিয়াল ফ্রাঞ্চাইজি লিগ ‘মেজর লিগ ক্রিকেট (এমএলসি)’ শুরু হওয়ার কথা রয়েছে ২০২৩ সালে। যারা নাইট রাইডার্স গ্রুপের সঙ্গে একসাথে হয়ে এই লিগটির আয়োজন করতে যাচ্ছে। নাইট রাইডার্স গ্রুপ মেজর ক্রিকেট লিগের অন্যতম ইনভেস্টিং পার্টনারও বটে।
মেজর লিগ ক্রিকেটের প্রসার এবং যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতেই নতুন এই স্টেডিয়ামটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বলিউড সুপার স্টার শাহরুখ খানের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
স্টেডিয়ামের জন্য প্রস্তাবি স্থানটি অবস্থিত লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৪০ কিলোমিটার দুরে অরেঞ্জ কাউন্টিতে। ইরভাইস শহরের গ্রেট পার্কে নির্মাণ করা হবে স্টেডিয়ামটি। এমএলসি সূত্র থেকে জানা যাচ্ছে, পুরোপুরি নতুন করে স্টেডিয়ামটি নির্মাণ করতে খরচ পড়বে প্রায় ৩০ মিলিয়ন ডলার তথা ৩ কোটি ডলার।
শুধুমাত্র মেজর লিগ ক্রিকেট কিংবা যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারের উদ্দেশ্যেই এই স্টেডিয়ামটি নির্মাণ করা হচ্ছে না। আরও দুটি বড় উদ্দেশ্য সামনে রয়েছে। ২০২৮ অলিম্পিক গেমসে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার জোর চেষ্টা চলছে। গেমস ক্রিকেট এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই মূলতঃ এই স্টেডিয়ামটি নির্মাণের তোড়জোড় করা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মিলিয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রও। বিশ্বকাপের ম্যাচ পেতে গেলে এই স্টেডিয়ামটি নির্মাণ কাজ এগিয়ে নিতে হবে রকেট গতিতে। সময়মত নির্মাণ কাজ সম্পন্ন হবে কি না সেটাও অনেক বড় একটি প্রশ্ন।
নির্মাণের পর যুক্তরাষ্ট্রের ক্রিকেটের হোম ভেন্যু হিসেবেও বিবেচিত হতে পারে এই স্টেডিয়ামটি। সে সঙ্গে মেজর লিগ ক্রিকেট-এ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ফ্রাঞ্চাইজির হোম ভেন্যু হিসেবেও বিবেচিত হবে এটি।
নাইট রাইডার্স গ্রুপের অন্যতম মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিতে গিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রে ক্রিকেট একটা আকর্ষণীয় খেলায় পরিণত হবে এই বিশ্বাস থেকেই আমরা আমেরিকার এমএলসিতে বিনিয়োগ করেছি এবং সেখানে স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে নাইট রাইডার্সকে একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে আমরা স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘গ্রেটার লস অ্যাঞ্জেলেস এরিয়ায় একটি আধুনিক এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করতে যেতে আমরা খুবই আনন্দিত। নিঃসন্দেহে এটা বিশ্বের অন্যতম ব্যস্ত নগরির মানুষদের মধ্যে দারুণ রূপান্তরমূলক প্রভাব বিস্তার করতে সক্ষম হবে আশা করি।’
(ওএস/এসপি/এপ্রিল ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








