গোল উৎসব করে লা লিগা শিরোপা ঘরে তুললো রিয়াল
স্পোর্টস ডেস্ক : হিসেবটা সহজই ছিল। ঘরের মাঠে আজ (শনিবার) এস্পানিওলের বিপক্ষে এক পয়েন্ট নিতে পারলেই নিশ্চিত শিরোপা। হারলেও সমস্যা ছিল না। হাতে যে ছিল চার ম্যাচ।
তবে রিয়াল মাদ্রিদ ওত অপেক্ষা করতে চাইলো না। এস্পানিওলকে উড়িয়েই শিরোপা উৎসবে মাতলো কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ (শনিবার) এস্পানিওলকে ৪-০ ব্যবধানে হারিয়ে রেকর্ড ৩৫ বারের মতো স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল।
মজার ব্যাপার হলো, পুরো ম্যাচে আক্রমণে রিয়ালের থেকে অনেকটা এগিয়ে ছিল এস্পানিওল। গোলটাই শুধু পায়নি। ম্যাচে মোট ২০টি শট নেয় তারা, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১১ শটের ৫টি লক্ষ্যে রেখে চারটিতেই গোল আদায় করে নেয় রিয়াল।
ম্যাচের প্রথমার্ধেই রদ্রিগোর জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন মার্কো আসেনসিও আর করিম বেনজেমা।
১৩ মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারতো রিয়াল। কাছে থেকে নেওয়া মারিয়ানো দিয়াজের শট লেগে যায় পোস্টে। ৩৩ মিনিটে মার্সেলোর পাস থেকে গোল করেন রদ্রিগো। দশ মিনিট পর আরও এক গোল ব্রাজিলিয়ান উইঙ্গারের।
দ্বিতীয়ার্ধেও লড়াই চালিয়ে যায় এস্পানিওল। কিন্তু গোলের দেখা পায়নি তারা। বরং ৫৫ মিনিটে কামাভিঙ্গার অ্যাসিস্ট থেকে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন মার্কো আসেনসিও।
এরপর গোল উৎসবে যোগ দেন রিয়ালের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমাও। ৮১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাসে সহজেই বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার।
এই জয়ে ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয়েছে রিয়ালের। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৬৪, এক ম্যাচ কম খেলে বার্সেলোনার ৬৩। তারা বাকি সব ম্যাচে জিতলেও রিয়ালকে আর ধরতে পারবে না।
(ওএস/এসপি/মে ০১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








