E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অবশেষে ভুলে যাওয়া জয়ের দেখা পেলো বার্সা

২০২২ মে ০২ ১৪:৪৭:০৮
অবশেষে ভুলে যাওয়া জয়ের দেখা পেলো বার্সা

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে টানা তিনটিসহ মোট চারটি ম্যাচ টানা হেরেছে বার্সেলোনা। চেনা ট্র্যাকে ফিরে আসার যে ইঙ্গিত দিয়েছিল জাভি হার্নান্দেজের শিষ্যরা, সেখানে হঠাৎ করেই ছন্দপতন। টানা চার ম্যাচ হেরে যখন তুমুল হতাশায় মুষড়ে পড়ার অবস্থা, তখনই স্বস্তি হিসেবে দেখা দিলো রোববার রাতে মায়োরকার বিপক্ষে জয়।

ঘরের মাঠে আগের ম্যাচেই রায়ো ভায়োকানোর কাছে হেরেছিল বার্সা। রোববার রাতে মায়োরকাকে পেয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নিলো জাভির শিষ্যরা। এই জয়ে আবারও লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা।

বার্সার ইতিহাসে ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারের লজ্জার রেকর্ড গড়ার কারণে রিয়াল মাদ্রিদের শিরোপা জয় সহজ হয়ে যায়। শনিবার এস্পানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা উদযাপন করে ফেলে রিয়াল। তবে বার্সার লড়াই এখন চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিয়ে।

সে লক্ষ্যে মায়োরকার বিপক্ষে জয় তাদের একধাপ এগিয়ে দিলো। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলো তারা। সমান সংখ্যক ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সেভিয়া। ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বার্সার হয়ে গোল দুটি করেছেন মেমপিস ডিপে এবং সার্জিও বুস্কেটস। মায়োরকার হয়ে একটি গোল পরিশোধ করেন আন্তোনিও রাইয়ো।

বার্সার পরবর্তী সুপার স্টার যাকে মনে করা হয়, সেই আনসু ফাতি ইনজুরি কাটিয়ে ফিরেছেন মাঠে। তার ফেরার দিন জয়েও ফিরেছে বার্সেলোনা। সেরা একাদশে না থাকলেও পরিবর্তিত হিসেবে মাঠে নেমে শেষ ১৫ মিনিট খেলেছেন তিনি।

ম্যাচের ২৫তম মিনিটে জর্দি আলবার বাড়ানো বল থেকে প্রথম গোল করেন মেমফিস ডিপাই। এবারের লিগে এটি তার ১১তম গোল এবং বার্সার হয়ে সর্বোচ্চ গোলদাতা এই ডিপে। এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। এরপর দ্বিতীয়ার্ধের নবম মিনিটে বুস্কেটসের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বার্সেলোনার জার্সিতে এটি তার ১৮তম গোল।

ম্যাচের ৭৯ মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সালভা সেভিয়ার দারুণ ফ্রি-কিকে ডি বক্সে ভলিতে গোলটি করেন রাইয়ো। বাকি সময়ে আরেকটি সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি তারা।

(ওএস/এসপি/মে ০২, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test