ফাইনালে রিয়াল মাদ্রিদকেই চান সালাহ
স্পোর্টস ডেস্ক : ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা মনে আছে? ইউক্রেনের কিয়েভে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ। ম্যাচের আধাঘণ্টা যেতে না যেতেই রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের আঘাতে মাঠ ছাড়তে হয়েছিল লিভারপুলের সুপার স্টার মোহাম্মদ সালাহকে।
এরপর করিম বেনজেমার গোল রিয়ালকে এগিয়ে দিলেও সাদিও মানে সমতায় ফেরান লিভারপুলকে। কিন্তু ম্যাচের শেষ দিকে এসে গ্যারেথ বেলের জোড়া গোলে চ্যাম্পিয়নশিপের মুকুট পরে নেয় লজ ব্লাঙ্কোজরা।
পরের বছরই টটেনহ্যাম হটস্পারকে ফাইনালে পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নেয় লিভারপুল। কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রতিশোধটা আর নেয়া হয়নি। এবার সেই ঘটনার প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে সালাহ অ্যান্ড কোং।
আজ সেমিফাইনালে ম্যানসিটির বিপক্ষে মিরাকল ঘটাতে পারলেই ফাইনালে উঠে যাবে রিয়াল মাদ্রিদ। আর লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ কায়োমনোবাক্যে চান, যেভাবেই হোক ফাইনালে রিয়াল মাদ্রিদই উঠুক। তিনি রিয়ালের বিপক্ষেই ফাইনাল খেলতে চান।
ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত হওয়ার পর লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ বলেন, ‘আমি মাদ্রিদের বিপক্ষে ফাইনালে খেলতে চাই।’
তবে সালাহর মনে প্রতিশোধের কোনো বিষয় নয়, তার মতে ফাইনালে ম্যানসিটির চেয়ে রিয়াল মাদ্রিদই তাদের কাছে সহজ প্রতিপক্ষ হতে পারে। এ কারণেই তিনি মাদ্রিদকে চান। সালাহ বলেন, ‘সত্যি বলতে, ম্যানসিটি অনেক কঠিন একটি প্রতিপক্ষ। তাদের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন হওয়া হবে কঠিন ব্যাপার। এই মৌসুমেই বেশ কয়েকবার তাদের মুখোমুখি হয়েছিলাম। যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো, মাদ্রিদকে চাই।’
পরক্ষণেই সালাহর হৃদয়পটে ভেসে ওঠে ২০১৮ সালের ফাইনালে হেরে যাওয়ার কথা। তিনি বলেন, ‘আমরা একবার ফাইনালে তাদের কাছে হেরেছিলাম। আশা করি এবার মুখোমুখি হলে জিততে পারবো।’
লিভারপুলের সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি। চারটি শিরোপা জয়ের রাস্তায় রয়েছে তারা। লিগ কাপ জিতেছে। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লড়াইয়ে রয়েছে বেশ ভালোভাবে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেছে। এছাড়া ইংলিশ এফএ কাপের ফাইনালেও উঠে গেছে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ রয়েছে চেলসি। ১৪ মে অনুষ্ঠিত হবে এফএ কাপের ফাইনাল।
(ওএস/এসপি/মে ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








