ভিয়ারিয়ালকে হারিয়ে সহজেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল
স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচেই নিজেদের মাঠে ২-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল লিভারপুল। দ্বিতীয় ম্যাচে ভিয়া রিয়াল যদি বড় কোনো প্রতিরোধ গড়তে না পারে, তাহলে হোঁচট খাওয়ার কোনোই সম্ভাবনা ছিল না মোহাম্মদ সালাহদের।
তবে ঘরের মাঠে সত্যি সত্যি অলরেডদের কিছুটা চমকে দিতে সক্ষম হয়েছিল স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। শুরুতেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা।
কিন্তু লিভারপুলের মত বড় দলের সামনে খেই ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের ঝড়ে উল্টো ৩ গোল হজম করে বসতে হয় তাদের। আর শেষ ৫ মিনিট তো খেলতে হয় ১০জনকে নিয়ে।
এমনই ঘটন-অঘটনপূর্ণ ম্যাচে ভিয়াররিয়ালকে ৩-২ গোলে হারিয়ে, দুই লেগ মিলে ৫-২ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
২০১৮ এবং ২০১৯ সালে টানা দু’বার ফাইনালে ওঠার পর দুই বছর বিরতি দিয়ে আবারও ফাইনালে উঠলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ফাইনালে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানসিটির। আজ রাতেই নির্ধারণ হয়ে যাবে, ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ কে হচ্ছে।
ভিয়ারিয়ালের মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধটা খুবই বাজে কেটেছে লিভারপুলের। যেখানে প্রতিপক্ষের জাল লক্ষ্যে একটি শটও নিতে পারেনি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা, সেখানে ভিয়ারিয়াল ২টি গোল দিয়ে এগিয়ে গিয়েছিল।
ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বৌলায়ে দিয়া গোল করে এগিয়ে দেন ভিয়ারিয়ালকে। ৪১ মিনিটে দ্বিতীয় গোল করেন ফ্রান্সিস কোকুয়েলিন। দুই লেগ মিলিয়ে এ সময় ভিয়ারিয়াল আর লিভারপুল ২-২ গোলের সমতায়।
এ পরিস্থিতিতে ম্যাচ শেষ হলে নিশ্চিত খেলা গড়াতো অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে। কিন্তু সেটা আর হতে দিলেন না ফ্যাবিনহো, লুইজ ডিয়াজ এবং সাদিও মানে। ৬২ থেকে ৭৪- এই ১২ মিনিটে ৩ গোল আদায় করে লিভারপুলই উঠে গেলো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দিয়েগো জোতার পরিবর্তে কলম্বিয়ান ফুটবলার লুইজ ডিয়াজকে মাঠে নামান কোচ ক্লপ। তাতেই খেলার মোড় পুরোপুরি ঘুরে যায়। ৬২ মিনিটে মোহাম্মদ সালাহর কাছ থেকে বল পেয়ে জোরালো শট নেন ফ্যাবিনহো। ভিয়ারিয়াল গোলরক্ষক জার্নিমো রুলি চেষ্টা করেও বল থামাতে পারেননি।
পরিবর্তি খেলোয়াড় ডিয়াজই ছিলেন পরের গোলের নায়ক। ৬৭ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ক্রস করলে বল পেয়ে যান ডিয়াজ। রুলির পায়ের ফাঁক গলে বলকে তিনি জড়িয়ে দেন ভিয়ারিয়ালের জালে। ৭৪ মিনিটে শেষ গোলটি করেন সাদিও মানে।
ম্যাচ শেষে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বলেন, ‘আমরা কখনোই চাইনি খুব সহজ করে সেমির বাধা পার হতে। এই ম্যাচটা ছিল আমাদের জন্য কঠিন। বিশেষ করে প্রথমার্ধ। অনেক সময় সত্যি সত্যি আপনি ম্যাচের নিয়ন্ত্রন করতে পারবেন না। তারা ম্যাচটা দারুণভাবে শুরু করেছিল এবং শুরুতেই গোল করে ফেলেছিল। তাদের নিজেদের পরিকল্পনামতই এগুচ্ছিল ম্যাচটি। তবে, শেষ ম্যাচটা আমরা নিজেদের মত করে ম্যাচটা শেষ করতে পেরেছি।’
(ওএস/এসপি/মে ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








