E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে শুরু বাংলাদেশের

২০২২ মে ০৭ ১১:৪৫:৪৭
প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : ব্যাংককে চলমান এশিয়ান গেমস কোয়ালিফাইং হকি প্রতিযোগিতার প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে।

ম্যাচের দশম মিনিটে সরোয়ার হোসেন ফিল্ড গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মিমো।

তৃতীয় কোয়ার্টারের ৯ মিনিটে ইন্দোনেশিয়া গোল করে ব্যবধান ২-১ করে। তবে ১০ মিনিটে আরেকটি গোল তুলে নেয় বাংলাদেশ। ফিল্ড গোলে দলের সহজ জয় নিশ্চিত করেন রাব্বি।

দারুণ খেলে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক রেজাউল করিম বাবু।

(ওএস/এএস/মে ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test