চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যত রেকর্ড
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে লিভারপুলকে হারিয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। প্যারিসে লস ব্লাঙ্কোসদের এ জয়ে বড় ভূমিকা রেখেছেন গোলরক্ষক থিবো কর্তোয়া।
এ নিয়ে টানা তিনটি ইউরোপিয়ান কাপ ফাইনালের ফল নির্ধারণ হলো ১-০ গোলের ব্যবধানে। এর আগে ১৯৭৭-৭৮ থেকে ১৯৮২-৮৩ মৌসুমে টানা ছয়টি ফাইনালের ফল হয়েছিল ঠিক ১-০ গোলের ব্যবধানে।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুল কোচের এটি তৃতীয় পরাজয়। ইতালিয়ান কোচ মার্সেলো লিপ্পির পর মাত্র দ্বিতীয় কোচ হিসেবে এই তিক্ত স্বাদ পেলেন ক্লপ। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ২০১৩ এবং লিভারপুলের হয়ে ২০১৮ ও ২০২২ সালের ফাইনাল হারলেন ক্লপ।
অন্যদিকে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি গড়েছেন নতুন ইতিহাস। প্রথম কোচ হিসেবে চারটি ইউরোপিয়ান কাপ শিরোপা জিতলেন তিনি। ২০০৩ ও ২০০৭ সালে এসি মিলান এবং ২০১৪ ও ২০২২ সালে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন হলেন তিনি। খেলোয়াড়ি জীবনেও দুইবার ইউরোপিয়ান কাপ শিরোপা জিতেছেন আনচেলত্তি।
রিয়ালের একঝাঁক খেলোয়াড় স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড। এতোদিন ধরে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে রোনালদো এককভাবে সবার ওপরে ছিলেন। এবার তার সঙ্গে যোগ দিলেন লুকা মদ্রিচ, মার্সেলো, দানি কারভাহাল, ইস্কো অ্যালার্কন, গ্যারেথ বেল, ক্যাসেমিরো, টনি ক্রুস ও নাচো।
শনিবার রাতের ফাইনালে নয়টি শট ঠেকিয়েছেন রিয়াল গোলরক্ষক কর্তোয়া। ২০০৪ সাল থেকে গোল ঠেকানোর পরিসংখ্যান সংরক্ষণের পর থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এতো শট ঠেকাতে পারেনি কেউ। এছাড়া পুরো আসরে কর্তোয়ার ৫৯টি শট ঠেকানোও নতুন রেকর্ড।
রিয়ালকে শিরোপা জেতানো গোলটি করেছেন মাত্র ২১ বছর ৩২০ দিন বয়সী ভিনিসিয়াস জুনিয়র। ইউরোপিয়ান কাপের ফাইনালে গোল করা দ্বিতীয় কণিষ্ঠতম ফুটবলার তিনি। ২০১৭ সালের ফাইনালে ২১ বছর ১৩৩ দিন বয়সে গোল করেছিলেন মার্কো অ্যাসেনসিও।
(ওএস/এসপি/মে ২৯, ২০২২)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








