বেনজেমাকে ব্যালন ডি’অর দেওয়ার দাবি মেসির
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে এবার রিয়াল মাদ্রিদের যে অভিযাত্রা, তা ছিল পুরোপুরি স্বপ্নের মত। প্রায় প্রতিটি পর্বেই বিশ্বের সেরা সেরা দলগুলোকে মোকাবেলা করতে হয়েছে। ইন্টারমিলান, পিএসজি, চেলসি, ম্যানসিটি, লিভারপুল- প্রতিটি বাধা পেরিয়েই তবে স্বপ্নের শিরোপাটা ১৪তমবারের মত ধরা দিয়েছে লজ ব্লাঙ্কোজদের হাতে।
এর এই অসাধারণ জয়ের অন্যতম কারিগর ছিলেন করিম বেনজেমা। যার হাত ধরে স্প্যানিশ লা লিগার শিরোপাটাও ঘরে তুলেছে রিয়াল।
এমন এক অসাধারণ ফুটবলারেরই আগামী ব্যালন ডি’অরটা প্রাপ্য। অন্তত বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি সেটাই মনে করেন। মেসি জানিয়ে দিলেন, রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাই ব্যালন ডি’অর সম্মান পাওয়ার যোগ্যতম দাবিদার।
আর্জেন্টাইন পত্রিকা টিওয়াইসির মুখোমুখি হয়েছিলেন মেসি। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে রয়েছেন মেসি। আগামীকাল (১ জুন) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালিসিমায় ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোপা আমেরিকা এবং ইউরো জয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হয় এই ফাইনালিসিমা।
টিওয়াইসিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এই মৌসুমে বেনজেমা যে চোখধাঁধানো ফুটবল খেলেছে তাতে কোনও সন্দহ নেই যে, সেই ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য দাবিদার। সবচেয়ে বড় কথা বেনজেমার সাফল্যের ঝুলিতে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।’
সেখানেই না থেমে মেসি আরও বলেছেন,‘এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্ব থেকে বেনজেমাই কিন্তু সেরা কান্ডারি ছিল দলকে এগিয়ে নিয়ে যেতে। কোনও সন্দেহ নেই, এই ফুটবল মৌসুম ছিল তারই।’
মেসি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগে হারের ঘটনা তিনি এখনও ভুলতে পারেননি। মেসির কথায়, ‘রিয়াল মাদ্রিদ ম্যাচটা যেন আমাদের জীবন শেষ করে দিয়েছিল। ড্রেসিংরুমে আমরা যেন মৃতপ্রায় হয়ে গিয়েছিলাম।’ সঙ্গে যোগ করেন, ‘একটা আশা আমাদের ছিল যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি; কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি।’
আর্জেন্টাইন তারকা রিয়াল মাদ্রিদকে সেরা মানতে রাজি নন। তার উপলব্ধি, ‘সেরা দল যে প্রত্যেকবার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, এমন তো হতে পারে না। আমি রিয়াল মাদ্রিদের কৃতিত্বকে কোনো অবস্থায় খাটো করতে পারব না। তবে ওরা সেরা দল না হয়েও প্রতিযোগিতায় বাকি সমস্ত দলকে হারিয়ে খেতাব ছিনিয়ে নিয়েছে।’
প্যারিসে নিজেদের মানিয়ে নেয়া নিয়ে মেসি বলেন, ‘সৌভাগ্যবশত আমার বাচ্চারা এখানে নিজেদের বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে। আমরা সব সময়ই ভয়ে থাকতাম, নতুন কোনো জায়গায় তারা নিজেদের মানিয়ে নিতে পারবে কি না। কিন্তু ঘটেছে তার উল্টোটা। আমাদের জন্য সবকিছু সহজ হয়ে গিয়েছিল।’
এদিকে, মেসির মতো বেনজেমাকে ব্যালন ডি’অর দেওয়ার দাবি তুলেছেন সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি। তিনি বলেন, ‘ব্যালন ডি’অর পুরস্কার যারা দেন, সেই ফরাসি ফুটবল সংস্থার উদ্দেশে বলতে চাই, ভোট বন্ধ করা হোক। বেনজেমাই এই পুরস্কার জিতবে।’
ইংল্যান্ডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ড বলেছেন, ‘এবার যদি বেনজেমা এই পুরস্কার না পায়, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাকে ছাড়া আর কোনও ফুটবলারকেই এই ট্রফির জন্য ভাবা যাচ্ছে না।’
(ওএস/এসপি/মে ৩১, ২০২২)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








