যুদ্ধকে পেছনে ঠেলে আজ স্কটল্যান্ডের মুখোমুখি ইউক্রেন
স্পোর্টস ডেস্ক : রাশিয়ার আক্রমণের ফলে ইউক্রেনের বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফ খেলার মত অবস্থা ছিল না। সে কারণে গত ফেব্রুয়ারি-মার্চে প্লে-অফের ম্যাচটি খেলতে পারেনি ইউক্রেনীয়রা। অন্যদিকে দেশটিতে আগ্রাসন চালানোর কারণে রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করে ফিফা।
যুদ্ধাবস্থা এখনও শেষ হয়নি। বরং, এর গতি যেন বেড়েছে। রাশিয়ান সেনাবাহিনীর হাতে একের পর এক শহর হারাচ্ছে ইউক্রেন। এর মধ্যেই গ্লাসগোয় বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফের সেমিফাইনাল খেলতে মাঠে নামছে ইউক্রেন। এই ম্যাচের বিজয়ী দল প্লে-অফের ফাইনালে ওয়েলসের মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল ইংল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রুপ পর্বে খেলবে বিশ্বকাপে।
গ্লাসগোয় ম্যাচের আগেরদিন সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন ইউক্রেনের ম্যানসিটির মিডফিল্ডার আলেকসান্দ্র জিনচেঙ্কো। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। ইউক্রেনের প্রতিটি মানুষের এখন স্বপ্ন, এই মুহূর্তে যুদ্ধ বন্ধ হোক। আমি অনেক দেশের মানুষের সঙ্গে কথা বলেছি, সারা বিশ্বকে আহ্বান জানাচ্ছি এই যুদ্ধটি বন্ধ করার জন্য। ইউক্রেনের অনেক শিশুর সঙ্গে কথা বলেছি, যারা এখনও যুদ্ধ কী জিনিস বুঝতে শেখেনি, তারা জানে না তাদের দেশে কী হচ্ছে! কিন্তু না বুঝলেও সবাই চাচ্ছে, এখনই যুদ্ধ বন্ধ হোক।’
যুদ্ধ প্রসঙ্গ থেকে বাস্তবে ফিরে আসেন জিনচেঙ্কো। তিনি বলেন, ‘ফুটবলে দল হিসেবে আমাদের একটা স্বপ্ন আছে। আমরা বিশ্বকাপে খেলতে চাই। আমরা এই অসামান্য আবেগকে ইউক্রেনীয় জনগনের মাঝে বিলিয়ে দিতে চাই। কারণ, এই মুহূর্তে তারা এটার খুব বেশি দাবিদার।’
স্কটল্যান্ডকে এখন শুধুমাত্র ইউক্রেনের বিপক্ষেই নয়, একটি বিশাল জমাট বাধানো আবেগের বিপক্ষেও ফুটবল মাঠে লড়াই করতে হবে। সেই উথলে ওঠা আবেগের ঢেউ সামলে স্কটিশরা কী পারবে সামনে এগিয়ে যেতে?
স্কটল্যান্ডের তারকা ফুটবলার অ্যান্ড্রু রবার্টসন ঠিক এই সতর্কবার্তাই দিয়েছে তার দেশকে। বলে দিয়েছেন, ‘আমাদেরকে ইউক্রেনের সঙ্গে তাদের আবেগের চ্যালেঞ্জের বিপক্ষেও লড়াই করতে হবে।’
(ওএস/এসপি/জুন ০১, ২০২২)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








