ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ
স্পোর্টস ডেস্ক : টেস্টে হয়েছে হোয়াইটওয়াশ। টি-টোয়েন্টিতে একটি ম্যাচ ভেসেছিল বৃষ্টিতে। বাকি দুটিতেও হেরেছিল বাংলাদেশ। টেস্ট এবং টি-টোয়েন্টির হতাশা নিমিশেই কাটিয়ে দিলো তামিম ইকবালের দল। ওয়ানডে ফরম্যাটে ফিরেই নিজেদের আসল রূপ চেনাতে পারলো ওয়েস্ট ইন্ডিজকে।
এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তামিম ইকবালের দল। শেষ ম্যাচে ক্যারিবীয়দেরকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ হাতছানি দিয়ে ডাকছে। আজ জিততে পারলেই দারুণ এক সুখস্মৃতি নিয়ে দেশে ফিরে আসতে পারবে টাইগাররা।
ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে কতটা এগিয়ে বাংলাদেশ, তা বুঝতে একটি পরিসংখ্যানই যথেষ্ট। ২০১৮ সালের ডিসেম্বর থেকে শুরু করে এখনও পর্যন্ত টানা ১০টি ওয়ানডে ম্যাচে ক্যারিবীয়দের হারিয়েছে টাইগাররা।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ তাই টানা পরাজয়ের রেকর্ডটি ভাঙতে চায়। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে কী পারবে তারা ঘুরে দাঁড়াতে? আপাতত সে লক্ষ্য নিয়েই আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ক্যারিবীয়রা।
প্রথম দুই ম্যাচে নিজেদের পরিকল্পনা দারুণভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই টস জিতেছেন তামিম ইকবাল এবং ক্যারিবীয়দের ব্যাট করতে পাঠিয়েছে। বোলাররাই মূলত বাংলাদেশের কাজটা সহজ করে দিয়েছেন। টানা দুই ম্যাচে বোলারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে জয় পেয়েছে বাংলাদেশ।
টেস্ট এবং টি-টোয়েন্টিতে যে ব্যাটাররা ছিল চরমভাবে ব্যর্থ, ওয়ানডেতে এসে তাদের নিজেদের খুব বেশি মেলে ধরতে হয়নি। বোলাররা খুব কম রানেই বেধে ফেলেছিল ক্যারিবীয়দের। প্রথম ম্যাচে ১৪৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১০৮ রানে। ফলে ব্যাটারদের বড় কোনো পরীক্ষা দিতে হয়নি।
বাংলাদেশের বোলাররা ম্যাচের প্রথম ২০ ওভারে এত বেশি ডটবল দিয়েছে যে ক্যারিবীয় ব্যাটাররা দিশেহারা হয়ে পড়েছিল এবং রান তুলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে।
নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজরা ওয়েস্ট ইন্ডিজকে রীতিমত চাপের মুখে রেখেছে। প্রথম ম্যাচে পেসার শরিফুল ৪ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন, পেসাররাও কম যান না। তবে, দ্বিতীয় ম্যাচে তাসকিনের মত পেসারকে বসিয়ে মোসাদ্দেককে খেলানোর সাহসী সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম। তার এই পরিকল্পনাও কাজে দিয়েছে।
তবে সিরিজ নিশ্চিত হওয়ার কারণে শেষ ম্যাচে কিছু পরীক্ষা-নীরিক্ষা করতে চান অধিনায়ক তামিম ইকবাল। বেঞ্চে যারা আছে, তাদের সুযোগ দিয়ে দেখতে চান। প্রয়োজনে নিজে হলেও সরে যেতে ইচ্ছুক অধিনায়ক। কারণ তার মতে, বেঞ্চের শক্তি পরীক্ষার সময়ই এখন।
সুতরাং, আজ সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে একাদশে কয়েকটি পরিবর্তন আসলেও আসতে পারে। এখন দেখার বিষয়, কার পরিবর্তে দলে কে আসেন?
(ওএস/এএস/জুলাই ১৬, ২০২২)
পাঠকের মতামত:
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
- স্বর্ণের দাম আড়াই লাখ ছুঁইছুঁই
- ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
-1.gif)








