চার বছরে বিশ্বের সর্বোচ্চ ওয়ানডে খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে তুলনামূলক সাবলীল বাংলাদেশ দল। টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও পায়ের তলায় মাটি খুঁজে পায়নি টাইগাররা। কিন্তু ওয়ানডেতে ঠিকই নিজেদের শক্তির জানান দেয় নিয়মিত। যার প্রমাণ মেলে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন সিরিজের ফল থেকে।
ওয়ানডেতে ভালো খেলা বাংলাদেশের জন্য সুখবর রয়েছে আইসিসির ভবিষ্যত সূচিতে (ফিউচার ট্যুর প্ল্যান- এফটিপি)। আগামী চার বছরের জন্য প্রস্ততকৃত এফটিপিতে বাংলাদেশের জন্য রাখা হয়েছে বিশ্বের সর্বোচ্চসংখ্যক ওয়ানডে ম্যাচ। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।
এফটিপির ২০২৩-২৭ চক্রে সর্বোচ্চ ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই চক্রে বাংলাদেশ ছাড়া পঞ্চাশের বেশি ওয়ানডে রয়েছে শুধুমাত্র শ্রীলঙ্কা, ৫৮টি। এছাড়া এই চার বছরে এফটিপির অধীনে ৫১টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ পাবে বাংলাদেশ। সবমিলিয়ে মোট আন্তর্জাতিক ম্যাচ খেলবে ১৪৪টি।
এই চার বছরের চক্রে বাংলাদেশের চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ, ১৪৬টি। এছাড়া এই ভবিষ্যত সূচির বাইরে দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সিরিজও আয়োজন করতে পারবে।
এদিকে আগামী চার বছরে এফটিপিতে মোট ৩৪টি টেস্ট পাবে বাংলাদেশ দল। এর মধ্যে ২০২৩-২০২৫ চক্রে ছয়টি সিরিজ এবং ২০২৫-২০২৭ চক্রে থাকছে আরও ছয়টি টেস্ট সিরিজ। এর বাইরে কোনো দেশের সঙ্গে নিজেদের মধ্যে আলোচনা করেও সিরিজ আয়োজন করা যাবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে বাংলাদেশ ঘরের মাঠে খেলবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এছাড়া বিদেশ সফরে গিয়ে খেলতে হবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। ঘরের মাঠের তিন সিরিজ নিয়ে আশাবাদী হতেই পারে টাইগাররা।
পরের চক্রেই ঘুচবে বাংলাদেশের অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার আক্ষেপ। ফাঁস হওয়া এফটিপি অনুযায়ী, ২০২৫-২০২৭ চক্রে বিদেশের মাটিতে বাংলাদেশের তিন সিরিজ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। সবশেষ ২০০৩ সালে অসিদের মাটিতে টেস্ট খেলেছিল টাইগাররা।
এই চক্রে ঘরের মাঠে বাংলাদেশ স্বাগত জানাবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে। এ তিন সিরিজের মধ্যে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করার সুযোগ থাকবে বাংলাদেশ দলের সামনে। সবমিলিয়ে এই দুই চক্রে বাংলাদেশের টেস্টের সংখ্যা দাঁড়াবে ৩৪টি।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির পরবর্তী দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে ইংল্যান্ড- ৪২টি। এছাড়া ৩০-র বেশি ম্যাচ খেলবে আর মাত্র চারটি দেশ। তারা হলো অস্ট্রেলিয়া (৪১), ভারত (৩৮), বাংলাদেশ (৩৪) ও নিউজিল্যান্ড (৩২)।
(ওএস/এসপি/জুলাই ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
- স্বর্ণের দাম আড়াই লাখ ছুঁইছুঁই
- ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
-1.gif)








