ইতিহাস গড়ে জিতলো পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান আরও একবার বুঝিয়ে দিলো, কেন তাদের আনপ্রেডিক্টেবল বলা হয়। জেতা ম্যাচ যেমন নাটকীয়ভাবে হেরে যেতে পারে দলটি, তেমনি কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে তুলে নিতে পারে অবিশ্বাস্য জয়ও।
গলে এর আগে কোনো দল যা পারেনি, সেটিই এবার করে দেখালো পাকিস্তান। লঙ্কানদের এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি ছিল ২৬৮ রানের। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান তাড়া করেছিল স্বাগতিকরা।
সফরকারী দল হিসেবে গলে সব থেকে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড আরও কম। ২০২১ সালে শেষ ইনিংসে ১৬৪ রান তুলে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড।
পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৩৪২ রানের। কোনো হিসেব-নিকেশই তাদের পক্ষে ছিল না। এমন এক ম্যাচ ইতিহাস গড়ে জিতে নিলো বাবর আজমের দল। গলে সিরিজের প্রথম টেস্টে ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে আনপ্রেডিক্টেবলরা।
পাকিস্তান ইতিহাস গড়তে পারে, বোঝা যাচ্ছিল টেস্টের চতুর্থ দিন শেষেই। আবদুল্লাহ শফিকের হার না মানা সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২২২ রানে দিন শেষ করে সফরকারীরা।
শেষ দিনে জয়ের জন্য দরকার ছিল ১২০ রান, হাতে ছিল ৭ উইকেট। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে সেঞ্চুরিয়ান আবদুল্লাহ শফিক ১৪৬ বলে ৭১ রানের জুটিতে জয়ের পথ অনেকটাই সহজ করে দেন।
তবে রিজওয়ান ৪০ করে ফেরার পর অল্প সময়ের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। সেই চাপ বলতে গেলে একাই কাঁধে নেন সেঞ্চুরিয়ান আবদুল্লাহ শফিক। ক্যারিয়ারসেরা ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ওপেনার। ৪০৮ বল মোকাবেলায় তার ১৫৮ রানের ম্যারাথন ইনিংসে ছিল ৬ চার আর ১ ছক্কার মার।
পাকিস্তান জয় থেকে ১১ রান দূরে থাকতে একবার বৃষ্টিও হানা দিয়েছিল। প্রায় এক ঘণ্টা ম্যাচ বন্ধ থাকলে সফরকারীদের জয় নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে সেই শঙ্কা কাটিয়ে খেলা শুরু হয় অবশেষে। পাকিস্তানই হাসে শেষ হাসি।
অথচ প্রথম তিন ইনিংস শেষে শ্রীলঙ্কার পক্ষেই ঝুঁকে ছিল ম্যাচটি। লঙ্কানদের ২২২ রানের জবাবে ৮৫ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। সেখান থেকে অধিনায়ক বাবর আজমের মহাকাব্যিক এক লড়াইয়ে ২১৮ পর্যন্ত যায় সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৩৩৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়লে পাকিস্তানের জন্য ম্যাচটা জেতা ভীষণ কঠিন হয়ে পড়ে। কঠিন সেই কাজটিই সহজে করে দিয়েছেন আবদুল্লাহ শফিক।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৬৬.১ ওভারে ২২২/১০ (দিনেশ চান্দিমাল ৭৬, মাহিশ থিকসানা ৩৮, ওসাদা ফার্নান্ডো ৩৫; শাহিন শাহ আফ্রিদি ৪/৫৮)
পাকিস্তান প্রথম ইনিংস: ৯০.৫ ওভারে ২১৮/১০ (বাবর আজম ১১৯, মোহাম্মদ রিজওয়ান ১৯; প্রভাত জয়সুরিয়া ৫/৮২)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ১০০ ওভারে ৩৩৭/১০ (দিনেশ চান্দিমাল ৯৪*, কুশল মেন্ডিস ৭৬, ওসাদা ফার্নান্ডো ৬৪; মোহাম্মদ নওয়াজ ৫/৮৮, ইয়াসির শাহ ৩/১২২)
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১২৭.২ ওভারে ৩৪২/৬ (আবদুল্লাহ শফিক ১৫৮*, বাবর আজম ৫৫, মোহাম্মদ রিজওয়ান ৪০; প্রভাত জয়সুরিয়া ৪/১৩৩)
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
(ওএস/এএস/জুলাই ২০, ২০২২)
পাঠকের মতামত:
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
- স্বর্ণের দাম আড়াই লাখ ছুঁইছুঁই
- ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
-1.gif)








