‘গাড়ি নই যে, পেট্রোল দিলেই চলব’
স্পোর্টস ডেস্ক : বেশ ক্ষোভের সঙ্গেই একদিনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তার হঠাৎ বিদায় বলে দেয়ার কারণে ক্রিকেট বিশ্বে জোর আলোচনা চলছে, ক্রিকেটারদের ওপর অনেক বেশি লোড পড়ে যাওয়া নিয়ে এবং একই সঙ্গে ক্রিকেটারদের সঙ্গে কর্মকর্তাদের আচরণ নিয়েও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেন স্টোকস খেলতে নেমেছিলেন শেষ একদিনের ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেই একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। সে ম্যাচ খেলতে নামার আগে সম্প্রচারকারী চ্যানেলে স্টোকস বলেন, ‘আমরা গাড়ি নই যে, পেট্রোল ভরে দিলেই চলতে শুরু করব। একের পর এক ম্যাচে শরীরের উপর চাপ পড়ে।’
টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেললেও একদিনের ক্রিকেট আর খেলবেন না স্টোকস। তিনি বলেন, ‘যে সূচি আমাদের জন্য থাকে, সেটা সহ্য করা আমার পক্ষে কঠিন। ইংল্যান্ডের জার্সি পরলে ১০০ শতাংশ দিতেই হয়। সেটাই পারছি না। একজন ক্রিকেটার যে নিজের সবটা ইংল্যান্ডের জন্য দিতে চায় তার জায়গা আটকে রাখছি। অনেক ভেবে দেখলাম আমার পক্ষে তিন ধরনের ক্রিকেটে খেলা মুশকিল। সেই সময় ভাবলাম যে কোনও একটি ধরনের সাদা বলের ক্রিকেট খেলব; কিন্তু কোনটা খেলব সেটা তখনও ঠিক করিনি। ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলার পরেই মনে হল, এটা থেকেই সরতে হবে।’
দীর্ঘ দিন ধরে ক্রিকেট খেলতে চান স্টোকস। সেই কারণেই নিজের উপর থেকে চাপ কমাচ্ছেন তিনি। স্টোকস বলেন, ‘আমি এখন টেস্ট দলের অধিনায়ক। নিজের শরীরের দিকে দেখতে হবে, আমি দীর্ঘদিন খেলতে চাই। ইংল্যান্ডের হয়ে ১৪০ থেকে ১৫০টি টেস্ট খেলতে চাই। ৩৫-৩৬ বছর বয়সে পৌঁছে যখন এই সিদ্ধান্তের দিকে ফিরে দেখব, তখন মনে হবে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম।’
স্টোকসের অবসরের কথা শুনে বিরাট কোহলী বলেন, ‘আমি যাদের বিরুদ্ধে খেলেছি, তাদের মধ্যে তুমি সব থেকে বেশি লড়াকু। সম্মান জানাই তোমাকে।’
উত্তরে স্টোকস বলেন, ‘যে কোনও ধরনের ক্রিকেটে ও অন্যতম সেরা। ওর বিরুদ্ধে যখনই খেলেছি, তখনই ভাল লেগেছে। খেলার মধ্যে যে প্রাণশক্তি এবং দায়বদ্ধতা ও দেখিয়েছে আমি সেটাকে শ্রদ্ধা করি। বিরাটের মতো ক্রিকেটারের বিরুদ্ধে খেললে বোঝা যায় সর্বোচ্চ পর্যায় খেলছি। ও যা বলেছে শুনে আমার ভাল লাগল।’
(ওএস/এএস/জুলাই ২১, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীসহ দুইজনের ফাঁসি
- শীতের আমেজে মুখর আদমদীঘির শাওইল তাঁতপল্লী, সুতার দামে হতাশ তাঁতিরা
- পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
- টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা
- ফেসবুকে অপপ্রচার রোধে গোপালগঞ্জে মতবিনিময় সভা
- ‘যে দলের নেত্রী সবাইকে ছেড়ে পালিয়েছে, সে নাকি আবার ফিরে আসবে’
- যৌন পল্লীতে আটকে রেখে দেহ ব্যবসা ও পৈশাচিক নির্যাতন, দুইজনের যাবজ্জীবন
- অভিনেতা সোহেল খানের জানাজা নিজবাড়ি রাজাপুরে সম্পন্ন
- চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- শকুন বিলুপ্তি রোধে সুন্দরবনে শুরু দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
- নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের
- ঈশ্বরদীতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমল ৩.২ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট
- নারী নির্যাতন বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কাপ্তাই ইউএনও
- শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও স্বদেশ প্রত্যাবর্তনের প্রশ্ন
- ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি
- ১৬ ডিসেম্বর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ভূ-রাজনৈতিক সমীকরণ
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- দেশের বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
- দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ
- আইপিএলের নিলাম থেকে বাদ পড়লেন সাকিব-মুস্তাফিজ
- ‘পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কচুয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








