আবারও কোপার ফাইনাল মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা?
স্পোর্টস ডেস্ক : ২০২১ সালের জুলাইয়ে ব্রাজিলে হওয়া কোপা আমেরিকার ফাইনালে লড়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ম্যাচটি ১-০ গোলে জিতে দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা কাটিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। মারাকানায় রচিত হয়েছিল ব্রাজিলের বেদনাকাব্য।
বছর ঘুরে চলছে আরেকটি জুলাই মাস। এবারও সম্ভাবনা দেখা দিয়েছে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ের। তবে এটি নারী কোপা আমেরিকা। যেখানে এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজ নিজ সেমি জিতলেই ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল।
কলম্বিয়ায় গত ৯ জুলাই শুরু হওয়া এ টুর্নামেন্টে একই গ্রুপে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। শুরু থেকেই অপ্রতিরোধ্য ফুটবল খেলতে থাকা ব্রাজিল গ্রুপ পর্বের চার ম্যাচের সবকয়টি জিতে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়েই যাত্রা শুরু করেছিল তারা। সবমিলিয়ে চার ম্যাচে করেছে ১৭টি গোল।
বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ‘এ’ গ্রুপে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে প্যারাগুয়ে। এই চার ম্যাচে তারা করেছে নয় গোল, বিপরীতে হজমও করেছে সাতটি গোল। স্বাগতিক কলম্বিয়ার কাছে তাদের হার ৪-২ গোলের ব্যবধানে।
অন্যদিকে ব্রাজিলের কাছে চার গোলে হেরে যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার। তবে ঘুরে দাঁড়িয়ে পরের তিন ম্যাচ জিতে সেমির টিকিট নিশ্চিত করেছে লা আলবিসেলেস্তেরা। এই তিন ম্যাচে তারা পেরুকে ৪-০, উরুগুয়েকে ৫-০ ও ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে।
আসরের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে চার ম্যাচের সবকয়টি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। এই চার ম্যাচে তারা গোল করেছে ১৩টি, হজম করেছে মাত্র তিনটি। আর্জেন্টিনার সামনে তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।
এ দুই সেমিফাইনালে যদি জয়ের দেখা পায়, তাহলে ৩১ জুলাইয়ের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। অবশ্য দুই দলই যদি হেরে যায়, তাহলে ৩০ জুলাইয়ের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়তে হবে এ দুই চির প্রতিদ্বন্দ্বী দেশকে।
(ওএস/এসপি/জুলাই ২২, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীসহ দুইজনের ফাঁসি
- শীতের আমেজে মুখর আদমদীঘির শাওইল তাঁতপল্লী, সুতার দামে হতাশ তাঁতিরা
- পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
- টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা
- ফেসবুকে অপপ্রচার রোধে গোপালগঞ্জে মতবিনিময় সভা
- ‘যে দলের নেত্রী সবাইকে ছেড়ে পালিয়েছে, সে নাকি আবার ফিরে আসবে’
- যৌন পল্লীতে আটকে রেখে দেহ ব্যবসা ও পৈশাচিক নির্যাতন, দুইজনের যাবজ্জীবন
- অভিনেতা সোহেল খানের জানাজা নিজবাড়ি রাজাপুরে সম্পন্ন
- চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- শকুন বিলুপ্তি রোধে সুন্দরবনে শুরু দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
- নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের
- ঈশ্বরদীতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমল ৩.২ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট
- নারী নির্যাতন বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কাপ্তাই ইউএনও
- শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও স্বদেশ প্রত্যাবর্তনের প্রশ্ন
- ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি
- ১৬ ডিসেম্বর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ভূ-রাজনৈতিক সমীকরণ
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- দেশের বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
- দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ
- আইপিএলের নিলাম থেকে বাদ পড়লেন সাকিব-মুস্তাফিজ
- ‘পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কচুয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








