বাধ্য হয়েই নতুন হেড কোচ নিয়োগ দিলো আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক : চলতি বছরে মার্চে আফগানিস্তান তাদের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ইংলিশ কিংবদন্তি গ্রাহাম থর্পকে। কিন্তু দুই মাস না যেতেই মারাত্মক অসুস্থতার কারণে দায়িত্ব ছাড়তে হয় তাকে।
বাধ্য হয়েই আবারও নতুন হেড কোচ নিয়োগ দিয়েছে আফগানিস্তান। দায়িত্ব নিয়েছেন আরেক ইংলিশ জোনাথান ট্রট। আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে তার অ্যাসাইনমেন্ট।
৪১ বছর বয়সী ট্রট এর আগে কখনও কোনো আন্তর্জাতিক দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি। তবে কোচিংয়ে তিনি নতুন নন। ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে বারকয়েক কাজ করার অভিজ্ঞতা আছে, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন স্কটল্যান্ডের পরামর্শক।
খেলোয়াড়ি হিসেবে ইংল্যান্ডের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল ট্রটের, বিশেষ করে টেস্ট ফরম্যাটে। ৫২ টেস্টে ৩৮৩৫ রান করেছেন তিনি। ২০১০-১১ অ্যাশেজজয়ী দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন ট্রট।
ওয়ানডেতে ক্যারিয়ার তেমন বড় না হলেও ট্রট বেশ সফল ছিলেন এই ফরম্যাটেও। ওয়ানডেতে চারটি সেঞ্চুরি এবং ২২টি হাফসেঞ্চুরিসহ ৫১ গড়ে ২৮১৯ রান করেন তিনি।
ক্যারিয়ারের শেষদিকে এসে মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতি নিয়ে আলোচনায় ছিলেন। ২০১৫ সালে ইংল্যান্ড দল থেকে অবসরে যান এই ব্যাটার।
কোচ হিসেবে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ট্রট বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে চমকপ্রদ এক দলের দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি, আফগানিস্তান দেখিয়েছে তারা প্রতিভার ভাণ্ডার। নিজেদের স্টাইল এবং প্যাশন দিয়ে তারা অনেক খেলোয়াড় তৈরি করেছে। এই দলটির সঙ্গে কাজ করতে তর সইছে না আমার।’
(ওএস/এসপি/জুলাই ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীসহ দুইজনের ফাঁসি
- শীতের আমেজে মুখর আদমদীঘির শাওইল তাঁতপল্লী, সুতার দামে হতাশ তাঁতিরা
- পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
- টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা
- ফেসবুকে অপপ্রচার রোধে গোপালগঞ্জে মতবিনিময় সভা
- ‘যে দলের নেত্রী সবাইকে ছেড়ে পালিয়েছে, সে নাকি আবার ফিরে আসবে’
- যৌন পল্লীতে আটকে রেখে দেহ ব্যবসা ও পৈশাচিক নির্যাতন, দুইজনের যাবজ্জীবন
- অভিনেতা সোহেল খানের জানাজা নিজবাড়ি রাজাপুরে সম্পন্ন
- চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- শকুন বিলুপ্তি রোধে সুন্দরবনে শুরু দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
- নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের
- ঈশ্বরদীতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমল ৩.২ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট
- নারী নির্যাতন বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কাপ্তাই ইউএনও
- শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও স্বদেশ প্রত্যাবর্তনের প্রশ্ন
- ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি
- ১৬ ডিসেম্বর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ভূ-রাজনৈতিক সমীকরণ
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- দেশের বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
- দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ
- আইপিএলের নিলাম থেকে বাদ পড়লেন সাকিব-মুস্তাফিজ
- ‘পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কচুয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








